• হামাস কেন ইসরাইলের বিরুদ্ধে হামলা চালাতে গেল? চারটি কারণ

    হামাস কেন ইসরাইলের বিরুদ্ধে হামলা চালাতে গেল? চারটি কারণ

    অক্টোবর ২৬, ২০২৩ ১৮:১৯

    গাজার জনগণের বিরুদ্ধে বায়তুল মোকাদ্দাস দখলদার ইসরাইলের অব্যাহত আগ্রাসনের জবাবে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে দুঃসাহসিক অভিযান চালায় যেটাকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের ঘটনা হিসাবে দেখা হচ্ছে। এমনকি ইসরাইলের কর্মকর্তারা স্বীকার করেছেন, এটি ছিল তাদের জন্য ঐতিহাসিক অপমান। এরপর তারা গাজার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে এবং এতে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি শহীদ এবং আহত হয়েছে আরো অসংখ্য মানুষ।

  • 'মুসলিম বিশ্বের ঐক্য: আল-আকসা তুফান অভিযানের বড় সাফল্য'

    'মুসলিম বিশ্বের ঐক্য: আল-আকসা তুফান অভিযানের বড় সাফল্য'

    অক্টোবর ২৬, ২০২৩ ১৫:৪০

    প্রিয় মহোদয়, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি আমি মাঝেমধ্যে আপনাদের কাছে চিঠি ও মতামত পাঠিয়ে থাকি। তবে একটি এক্সিডেন্টের পর আমার পক্ষে আগের মত নিয়মিত লেখা সম্ভব হয় না। এখন চিঠি লিখতে হয় ছেলে-মেয়ে বা স্বামীর সহযোগিতায়।

  • ইসরাইল সফর বাতিল করেছেন এরদোগান, বলেছেন হামাস সন্ত্রাসী নয়

    ইসরাইল সফর বাতিল করেছেন এরদোগান, বলেছেন হামাস সন্ত্রাসী নয়

    অক্টোবর ২৬, ২০২৩ ১৫:২৮

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করেছেন যে, গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের কারণে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে পরিকল্পিত সফর বাতিল করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন হামাস "সন্ত্রাসী নয় বরং তারা মুক্তিদাতা।" 

  • গাজার আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলি হেলিকপ্টার ধ্বংস

    গাজার আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলি হেলিকপ্টার ধ্বংস

    অক্টোবর ২৬, ২০২৩ ১৫:২১

    গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব অংশের আকাশে ইসরাইলের একটি হেলিকপ্টার ধ্বংস করেছে হামাসের আল-কাস্সাম ব্রিগেড।

  • আমেরিকাকে সময় দিতে ইসরাইল গাজায় স্থল অভিযান বিলম্বিত করছে

    আমেরিকাকে সময় দিতে ইসরাইল গাজায় স্থল অভিযান বিলম্বিত করছে

    অক্টোবর ২৬, ২০২৩ ১২:২০

    মধ্যপ্রাচ্যের চারপাশের ঘাঁটিতে বিমান প্রতিরক্ষা মোতায়েন করার জন্য আমেরিকা সময় চাওয়ার পর ইহুদিবাদী ইসরাইল গাজায় তার পরিকল্পিত স্থল অভিযান বিলম্বিত করতে রাজি হয়েছে। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল (বুধবার) এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

  • কাতারের আল-জাজিরাকে সুর নরম করতে বলেছে মার্কিন সরকার

    কাতারের আল-জাজিরাকে সুর নরম করতে বলেছে মার্কিন সরকার

    অক্টোবর ২৬, ২০২৩ ১২:১৪

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতার সরকারকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে সম্পর্ক পরিবর্তন করতে বলেছেন। সম্প্রতি কাতার সফরের সময় তিনি এই পরিবর্তনের কথা বলেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়স গতকাল (বুধবার) এ খবর দিয়েছে।

  • 'মজলুম ফিলিস্তিনিদের খবর শুনে আমার হৃদয়টা ডুকরে ডুকরে কেঁদে ওঠে'

    'মজলুম ফিলিস্তিনিদের খবর শুনে আমার হৃদয়টা ডুকরে ডুকরে কেঁদে ওঠে'

    অক্টোবর ২৬, ২০২৩ ১১:৪২

    জনাব, আসসালামু আলাইকুম। শুরুতেই ফিলিস্তিনের হাজারো শহীদের প্রতি সালাম। লানত জালিম যায়নবাদী ইসরাইলের উপর। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। গত ২২/১০/২০২৩ তারিখের অনুষ্ঠান শুনলাম। বর্তমানে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনলেও সমস্ত অনুষ্ঠান মনপ্রাণ দিয়ে শোনা সম্ভব হয় না।

  • ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোর কূটনীতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ

    ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোর কূটনীতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ

    অক্টোবর ২৬, ২০২৩ ১০:০০

    লিবিয়ার পূর্বাঞ্চল-ভিত্তিক সংসদ ইহুদিবাদী ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের লিবিয়া ছেড়ে নিজ নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১৯ দিন ধরে দখলদার ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে সাড়ে ছয় হাজারের বেশি অসহায় নারী ও শিশু শহীদ হওয়ার প্রেক্ষাপটে একথা বললো লিবিয়ার পূর্বঞ্চল-ভিত্তিক সংসদ।

  • গাজা-ইসরাইল যুদ্ধ পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে

    গাজা-ইসরাইল যুদ্ধ পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে

    অক্টোবর ২৬, ২০২৩ ০৮:৪৫

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত দ্রুত বন্ধ না হলে চলমান এই সংঘাত পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।