কাতারের আল-জাজিরাকে সুর নরম করতে বলেছে মার্কিন সরকার
https://parstoday.ir/bn/news/world-i129874-কাতারের_আল_জাজিরাকে_সুর_নরম_করতে_বলেছে_মার্কিন_সরকার
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতার সরকারকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে সম্পর্ক পরিবর্তন করতে বলেছেন। সম্প্রতি কাতার সফরের সময় তিনি এই পরিবর্তনের কথা বলেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়স গতকাল (বুধবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০২৩ ১২:১৪ Asia/Dhaka
  • কাতারের আল-জাজিরাকে সুর নরম করতে বলেছে মার্কিন সরকার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতার সরকারকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে সম্পর্ক পরিবর্তন করতে বলেছেন। সম্প্রতি কাতার সফরের সময় তিনি এই পরিবর্তনের কথা বলেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়স গতকাল (বুধবার) এ খবর দিয়েছে।

ইসরাইল-গাজা সংঘাত শুরুর পর থেকে এ বিষয়ে আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক ইসরাইলের বর্বরতা তুলে ধরে এবং হামাসকে সমর্থন করে রিপোর্ট করে চলেছে। বিষয়টি মার্কিন প্রশাসন পছন্দ করছে না। ফলে অ্যান্টনি ব্লিংকেন কাতার সরকারকে এই সতর্কতামূলক বার্তা দিয়েছেন যা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

ব্লিংকেন সোমবার আমেরিকার ইহুদি সম্প্রদায়ের নেতাদের একটি গ্রুপের সঙ্গে বৈঠকের সময় কাতারকে সতর্কবার্তা দেয়ার কথা জানান। বৈঠকে অংশ নেয়া তিন ব্যক্তির বরাত দিয়ে অ্যাক্সিয়স এ রিপোর্ট করে। 

ইসরাইলে হামাসের অভিযানের কয়েকদিন পর ব্লিংকেন ১৩ অক্টোবর দোহা সফর করেন। অ্যাক্সিয়সের তথ্য অনুসারে, সফরের সময় ব্লিংকেন কাতার সরকারকে হামাসের প্রতি "তার প্রকাশ্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন" করতে বলেন। এই পরিবর্তন কীভাবে করা যেতে পারে তার উদাহরণ হিসেবে ব্লিংকেন "আল জাজিরার খবর পরিবেশনের ধরনে পরিবর্তন আনার কথা বলেন। ব্লিংকেন দাবি করেন, আল-জাজিরার নিউজ কভারেজে ইসরাইল-বিরোধী উসকানি থাকছে।"

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।