-
ইরানে আটক ২ ফরাসি গুপ্তচরকে মুক্তি দেয়ার আহ্বান জানাল আমেরিকা
মে ১৮, ২০২২ ০১:২৬ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক দুই ফরাসি নাগরিককে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের টেলিভিশনে ফ্রান্সের ওই দুই নাগরিককে আটক করার খবর প্রচারিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে তাদেরকে মুক্তি দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানায়।
-
সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার দায়ে ফ্রান্সের ৩ নাগরিক ইরানে আটক
মে ১৭, ২০২২ ১৫:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভেতরে সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ফ্রান্সের দুই গুপ্তচরকে আটক করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানে শিক্ষকদের সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচির সময় ফরাসি এই দুই গুপ্তচর সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার চেষ্টা করেন।
-
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কাজ করছে ইসরাইলি সেনা ও গোয়েন্দারা
এপ্রিল ১২, ২০২২ ০৮:৫২মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বিমান এবং গোয়েন্দা সরঞ্জামাদির পাশাপাশি ছদ্মবেশে সামরিক বিশেষজ্ঞদেরও মোতায়েন করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের নূর নিউজ ওয়েবসাইট গতকাল (সোমবার) এই তথ্য প্রকাশ করেছে।
-
‘ব্রিটেনের কাছ থেকে পাওনা আদায়ের সঙ্গে বন্দি মুক্তির সম্পর্ক নেই’
মার্চ ১৭, ২০২২ ০৩:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ব্রিটেন ইরানের দীর্ঘদিনের পাওনা পরিশোধ করেছে ঠিকই কিন্তু এর সঙ্গে ইরান থেকে নিরাপত্তাগত কারণে কারাদণ্ড ভোগ করা দুই ব্রিটিশ নাগরিকের মুক্তির কোনো সম্পর্ক নেই।তিনি বলেছেন, ব্রিটেনের কাছে ইসলামি বিপ্লবের আগের আমলের ৩৯ কোটিরও বেশি পাউন্ড পাওনা ছিল যা আমরা কয়েকদিন আগে হাতে পেয়েছি।
-
কারাবাস শেষে মুক্তি পেল ব্রিটিশ গুপ্তচর; ইরানের পাওনা পরিশোধের খবর
মার্চ ১৬, ২০২২ ১৪:৪৭কারাবাসের মেয়াদ শেষে মুক্তিপ্রাপ্ত নাজনিন জাগরিকে ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রিটিশ সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক ৫ বছর জেল খেটেছেন।
-
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরাইলের ৩ গোয়েন্দা কর্মকর্তা নিহত; আহত ৭
মার্চ ১৫, ২০২২ ১৫:৪৭ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ইহুদিবাদী ইসরাইলের প্রশিক্ষণকেন্দ্রে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিন গোয়েন্দা কর্মকর্তা নিহত ও সাতজন আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এ হামলা চালায়।
-
গাজায় ইসরাইলের কয়েকজন গুপ্তচর আটক
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৫:১৫গাজা উপত্যকা থেকে কয়েকজন ইসরাইলি গুপ্তচরকে আটক করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নিরাপত্তা বিভাগ।
-
তুরস্কে ইসরাইলের ১৫ গুপ্তচর আটক
অক্টোবর ২২, ২০২১ ১১:০৭ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত ১৫ ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। কয়েকটি সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু ও দৈনিক সাবাহ পত্রিকা এ খবর দিয়েছে।
-
জেনারেল সোলাইমানি হত্যায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা জড়িত
অক্টোবর ০৩, ২০২১ ১৪:০৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে ব্রিটিশ গুপ্তচর সংস্থা জড়িত ছিল। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
-
ঘনিষ্ঠ সম্পর্ক সত্ত্বেও আজারবাইজানের বিরুদ্ধে ইসরাইলের গুপ্তচরবৃত্তি ফাঁস
আগস্ট ০৩, ২০২১ ১৩:১৫দখলদার ও বর্ণবাদী ইসরাইলের প্রতি আজারবাইজানের এলহাম আলিয়েভ সরকারের আস্থা রাখার নীতি যে ভুল ছিল আবারো তা প্রমাণিত হয়েছে।