• লেবানন, সিরিয়া এবং মিশর গ্যাস আমদানির চুক্তি করল

    লেবানন, সিরিয়া এবং মিশর গ্যাস আমদানির চুক্তি করল

    জুন ২২, ২০২২ ১২:৩৫

    মিশর, সিরিয়া এবং লেবানন একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছে যার আওতায় মিশর থেকে সিরিয়া হয়ে লেবাননে প্রতি বছর ৬৫ কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করা হবে। লেবানন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এই চুক্তি করা হলো। বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির কারণে সম্প্রতি লেবাননের অর্থনীতি মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে।

  • গ্যাস বাবদ ১৬০ কোটি ডলার পরিশোধ করেছে ইরাক: ইরানের তেলমন্ত্রী

    গ্যাস বাবদ ১৬০ কোটি ডলার পরিশোধ করেছে ইরাক: ইরানের তেলমন্ত্রী

    জুন ১৬, ২০২২ ২০:৪০

    ইরাক গ্যাস কেনা বাবদ ১৬০ কোটি মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেছে বলে জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি। তিনি এক টুইটার বার্তায় এ তথ্য জানান।

  • ইরান আবার উন্নত সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস ঢোকানো শুরু করেছে

    ইরান আবার উন্নত সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস ঢোকানো শুরু করেছে

    জুন ১০, ২০২২ ১৮:২৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অফ গভর্নর্সের বৈঠকে আমেরিকা ও ইউরোপের তিন দেশের তোলা প্রস্তাব পাস হওয়ার পর ইরান পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে উন্নত সেন্ট্রিফিউজগুলোতে ইরান ইউরেনিয়াম গ্যাস ঢোকানো শুরু করেছে এবং আইএইএ'র পক্ষ থেকে ইরানের পরমাণু স্থাপনাগুলো নজরদারির জন্য যে সমস্ত ক্যামেরা বসানো হয়েছিল সেগুলো বিচ্ছিন্ন করেছে।

  • ইসরাইলকে ঠেকাতে সব অপশন টেবিলে: হিজবুল্লাহ

    ইসরাইলকে ঠেকাতে সব অপশন টেবিলে: হিজবুল্লাহ

    জুন ১০, ২০২২ ১৭:০৮

    লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশের সমুদ্রসীমা থেকে গ্যাস সম্পদ লুট করার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল যদি কোন ধরনের অপচেষ্টা চালায় তাহলে হিজবুল্লাহ যোদ্ধারা কোনভাবেই চুপ থাকবে না।

  • লেবানন সরকার নিশ্চিত করলে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত হিজবুল্লাহ

    লেবানন সরকার নিশ্চিত করলে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত হিজবুল্লাহ

    জুন ০৭, ২০২২ ১২:১৭

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যদি তার দেশের সরকার নিশ্চিত করে যে, ইহুদিবাদী ইসরাইল লেবাননের সমুদ্র অধিকার লঙ্ঘন করছে তাহলে তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে।

  • ডেনমার্ক এবং জার্মানির ২ কোম্পানিকে গ্যাস সরবরাহ বন্ধ করল গ্যাজপ্রম

    ডেনমার্ক এবং জার্মানির ২ কোম্পানিকে গ্যাস সরবরাহ বন্ধ করল গ্যাজপ্রম

    জুন ০১, ২০২২ ১৪:৩৭

    জার্মানি এবং ডেনমার্কের দুটি বৃহৎ গ্যাস কোম্পানিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়ার জায়ান্ট গ্যাজপ্রম। সুইডেনের অরস্টেড এবং জার্মানিতে শেল এনার্জি ইউরোপ লিমিটেড রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকার করায় গ্যাজপ্রম এই ব্যবস্থা নিয়েছে।

  • হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

    হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

    মে ৩১, ২০২২ ১৯:০২

    রাশিয়ান প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, হল্যান্ডকে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। দেশটি রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মস্কো এই ব্যবস্থা নিয়েছে। হল্যান্ডের কাছে এপ্রিল মাসের গ্যাসের বিল বাকি রয়েছে।

  • হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

    হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

    মে ৩১, ২০২২ ০৮:৪০

    রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, হল্যান্ড যদি রাশিয়ার নিজস্ব মুদ্রার রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে না চায় তাহলে আজ ৩১ মে থেকে দেশটিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে। হল্যান্ডের কাছে এপ্রিল মাসের গ্যাসের বিল বাকি রয়েছে।

  • রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে যাচ্ছে জার্মানি এবং ইতালি

    রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে যাচ্ছে জার্মানি এবং ইতালি

    মে ২১, ২০২২ ১৭:২২

    রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়ে রাজি হয়েছে জার্মানি এবং ইতালি। এজন্য রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার জন্য জার্মানি এবং ইতালির সরকার তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে অনুমতি দিয়েছে।

  • ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

    ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

    মে ২১, ২০২২ ১৪:২৬

    রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে ফিনল্যান্ডের সঙ্গে মস্কোর সম্পর্ক মারাত্মক টানাপড়নের মধ্যে পড়েছে।