-
আমেরিকায় সপ্তাহান্তের ছুটিতে বন্দুক সহিংসতা: নিহত অন্তত ১৭
জুন ০৭, ২০২২ ০৫:৩৬শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলার ঘটনায় অন্তত ১৭ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। এসময় আমেরিকায় মোট ১১টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে।
-
আমেরিকায় বেড়েই চলেছে বন্দুক সহিংসতা, নতুন করে ৩ হামলায় নিহত ৯
জুন ০৬, ২০২২ ১৪:২১আমেরিকার তিনটি স্থানে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তিনটি বন্দুক সহিংসতার ঘটনায় অন্তত নয়জন নিহত এবং দুই ডজন মানুষ আহত হয়েছেন। সর্বশেষ এসব গুলির ঘটনার মধ্যদিয়ে মূলত মার্কিন সমাজের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থার ভয়ঙ্কর চিত্র আরো একবার পরিষ্কার হয়েছে।
-
বাইডেনের ভাষণকে তুড়ি মেরে নতুন বন্দুক হামলা; নিহত ৩
জুন ০৩, ২০২২ ১১:১৫মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে গির্জার বাইরে গুলিতে তিন জন নিহত হয়েছে। বন্দুক হামলা বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ভাষণকে তুড়ি মারতেই যেন এই হামলা। বন্দুক সহিংসতা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এক ভাষণ শেষ হতে না হতেই আইওয়ার বন্দুক হামলার ঘটনাটি ঘটে।
-
ওকলাহোমার হাসপাতালে গুলি, নিহত অন্তত ৫
জুন ০২, ২০২২ ০৯:৪৪আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি অ্যাসল্ট রাইফেল এবং পিস্তল নিয়ে গুলি শুরু করে।
-
আমেরিকায় সহিংসতা, ভয় ও আতঙ্কের মাত্রা ছাড়িয়ে গেছে: জো বাইডেনের স্বীকারোক্তি
মে ২৯, ২০২২ ১২:৫৯আমেরিকায় সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে, এখানে ভয়ের মাত্রা ছাড়িয়ে গেছে, এখানে আতঙ্কের মাত্রা ছাড়িয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এভাবেই বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে খ্যাত নিজ দেশের ভয়ানক পরিস্থিতির কথা তুলে ধরেছেন।
-
আমেরিকায় গুলিতে ২১ জনের মৃত্যু; অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কার হচ্ছে না কেন?
মে ২৮, ২০২২ ১৪:১২টেক্সাসে বাচ্চাদের স্কুলে বন্দুকধারীর গুলিতে ২১ জন নিহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত হয়েছি। আমি ভাগ্যবান যে আমার ছেলের স্কুলে ঘটনাটি ঘটেনি। আমার ছেলে বেঁচে আছে। কিন্তু যে নিষ্পাপ বাচ্চাগুলো মারা গেছে তাদের বাবা-মায়েদের কি অবস্থা! এমন ঘটনা অনেক ঘটছে। ঘটনাটি আমার নিজের ওপরেও একটা প্রভাব পড়েছে। ভেতরে শোক এবং ক্ষোভ জমা হয়েছে। এটি আমার তাৎক্ষণিক অনুভূতি।
-
টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচার গুলি: ১৯ শিশুসহ নিহত ২১
মে ২৫, ২০২২ ০১:২০আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোর বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
-
বাফেলো হত্যাকাণ্ড: পেইটন জেনড্রনকে অভিযুক্ত করলেন গ্র্যান্ড জুরি
মে ২০, ২০২২ ০৪:১২আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে বন্দুক হামলায় ১০ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন পেইটন জেনড্রনের বিরুদ্ধে অভিযোগ আনার পক্ষে ভোট দিয়েছেন এইরি কাউন্টির গ্র্যান্ড জুরি। গতকাল (বৃহস্পতিবার) জেনড্রনকে আদালতে হাজির করা হয়। এরইমধ্যে তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে।
-
ক্যালিফোর্নিয়ার গির্জায় গুলিতে নিহত ১, গুরুতর আহত ৪
মে ১৬, ২০২২ ০৮:৩০আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের কাছে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
-
বাফেলো শহরে শ্বেতাঙ্গের গুলিতে নিহত ১০, বেশিরভাগই কৃষ্ণাঙ্গ
মে ১৫, ২০২২ ০৮:৫৬আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে একটি মুদি দোকানে শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।