-
'রেডিও তেহরানের সংবাদভিত্তিক তিনটি অনুষ্ঠান আমাকে ভীষণ মুগ্ধ করে'
মার্চ ০৯, ২০২৩ ১১:৪২রেডিও তেহরান, পত্রের প্রথমের আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আমি রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানের একজন পুরানো শ্রোতা। রেডিও তেহরান থেকে প্রচারিত প্রতিদিনের বিশ্বসংবাদ তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। তাই বিশ্বসংবাদ আমার অন্যতম প্রিয়।
-
‘প্রিয়জন’ শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের এক আন্তঃযোগাযোগ মাধ্যম
মার্চ ০৯, ২০২৩ ১১:২৬সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার সংস্থার বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) শ্রোতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগপূর্ণ একটি অনুষ্ঠান নিয়মিত আয়োজন করে যাচ্ছে যা ‘প্রিয়জন’ নামে পরিচিত। ‘প্রিয়জন’ শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের এক আন্তঃযোগাযোগ মাধ্যম। প্রিয়জন-এর মাধ্যমে রেডিও তেহরান এবং এর অনলাইন সংস্করণ পার্সটুডের এক গভীর যোগাযোগ তৈরি হচ্ছে শ্রোতাদের সঙ্গে।
-
'প্রিয়জন শুনে মনে হচ্ছিল উপস্থাপকদের সাথে পাশে বসে আমরা যেন আড্ডা দিচ্ছি'
মার্চ ০৭, ২০২৩ ১৯:১৪প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। বর্তমানে যেসব আন্তর্জাতিক বেতার কেন্দ্র বাংলা ভাষায় এখনো অনুষ্ঠান প্রচার করছে, শ্রোতা সংখ্যার দিক দিয়ে তাদের সেরা রেডিও তেহরান। শুধু শ্রোতা সংখ্যা নয়, শ্রোতাদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও রেডিও তেহরান অনন্যসাধারণ্।
-
রেডিও তেহরানের 'নারী: মানব ফুল' একটি অসাধারণ অনুষ্ঠান
মার্চ ০২, ২০২৩ ১৪:৩৮আসসালামু আলাইকুম। আশা করি খোদার মেহেরবাণীতে ভালো আছেন। আপনি অবগত আছেন যে, আমি রেডিও তেহরানের একজন একনিষ্ঠ পুরাতন শ্রোতা। করোনা ভাইরাসের বিরতির কারণে লেখালেখিও বাদ পড়েছে কিন্তু রেডিও তেহরান শোনা বাদ পড়েনি।
-
'ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অথচ উপেক্ষিত ব্যক্তিত্বের সাথে পরিচয় ঘটিয়ে দেয় রেডিও তেহরান'
মার্চ ০১, ২০২৩ ০৬:৫৮আসসালামু আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ'র অশেষ রহমতে রেডিও তেহরান পরিবারের সকলে ভালো ও সুস্থ্য আছেন। ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের জন্যে রইল বসন্তের একরাশ শুভেচ্ছা।
-
'রেডিও তেহরান আমাদের জীবনের চলার সঙ্গী'
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১৫:৪৭শ্রোতা ভাই-বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
-
'আগামী কয়েক বছরে রেডিও তেহরান জনপ্রিয়তার ইতিহাস রচনা করবে'
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৩:২৭প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। বাংলাদেশ ও বিভিন্ন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান নিয়মিত শুনি। মূলত বাংলাদেশ ও বিশ্বের চলতি ঘটনাবলী জানার জন্য, তরতাজা ও সর্বশেষ তথ্য পাওয়ার জন্য রেডিও শুনি।
-
'ইরান ও ইসলামী আদর্শকে আত্মা দিয়ে স্পর্শ করার লক্ষ্যে রেডিও তেহরান শুনি'
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১৩:৪০আসসালামু আলাইকুম রেডিও তেহরান পরিবার সবাই কেমন আছেন? আর হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমরমা রঙিন যুগে এসেও আমরা শ্রোতারা মনের মাধুরী মিশিয়ে রেডিও অনুষ্ঠান শুনে যাচ্ছি বিশেষকরে রেডিও তেহরান।
-
'মহানবী (সা.)-এর রিসালাতপ্রাপ্তি দিবসের অনুষ্ঠানটি আমাদেরকে সমৃদ্ধ করেছে'
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০৮:২১প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৭ রজব ছিল মহামানব মহানবী (সা.)-এর রিসালাতপ্রাপ্তির ১৪৫৭তম বার্ষিকী। এ উপলক্ষে রেডিও তেহরানের সকল কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী, শ্রোতাবন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা।
-
'প্রিয়জনের এক জমজমাট আসর উপভোগ করলাম'
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০৭:৩৮সালামুন আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ্ এর অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ্ আছেন। ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবারের সাপ্তাহিক পরিবেশনা, শ্রোতাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান 'প্রিয়জন' আসরটি উপভোগ করলাম।