-
ইউরেশিয়া অঞ্চলের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে ইরান
জুলাই ২৬, ২০২০ ০০:৫৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, তার দেশ ইউরেশিয়া এবং পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বন্ধুপ্রতীম ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি গতকাল (শনিবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ প্রত্যয় জানান।
-
নির্দেশ পাওয়ার পর চীনে কনস্যুলেট খালি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
জুলাই ২৫, ২০২০ ১৫:১৪চীন সরকারের নির্দেশের পর সেদেশের চেংদু শহরে নিজের কনস্যুলেট বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরইমধ্যে কনস্যুলেট ভবন থেকে মার্কিন পতাকা নামানো হয়েছে এবং কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে নেওয়া হয়েছে।
-
কথাবার্তা: প্রতারণার চালচিত্র-শারমিন রিমান্ডে,গ্রেফতার ফারজানা, সাহেদের কীর্তি!
জুলাই ২৫, ২০২০ ১২:০৬সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ জুলাই শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভূত ও চক্রান্তকারীদের প্রবেশ ঘটেছে: ডা. জাফরুল্লাহ চৌধুরী
জুলাই ২৫, ২০২০ ১২:০০গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বিশিষ্ট চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভূত ও চক্রান্তকারীদের প্রবেশ ঘটেছে। আজ (শনিবার) সকালে অনলাইনে অনুষ্ঠিত ‘জনস্বাস্থ্য কনভেনশন ২০২০’ এর উদ্বোধনী বক্তা হিসেবে এমন মন্তব্য করেন মুক্তিযোদ্ধা চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরী।
-
চীনা জনগণ ও সার্বভৌমত্বকে অপমান করেছেন পম্পেও: রাশিয়া
জুলাই ২৫, ২০২০ ০৭:০৯চীনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্য উদ্ধৃত করে বলেন, এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য শুধু ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে নয় বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।
-
চীন-আমেরিকা সম্পর্ক ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে: চীনা পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ২৫, ২০২০ ০২:২৫চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আমেরিকার সঙ্গে তার দেশের সাম্প্রতিক সময়ের উত্তেজনাকর পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ভঙ্গুর অবস্থা পৌঁছেছে।
-
নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে ইরান, চীন ও রাশিয়া: ওয়াশিংটন
জুলাই ২৫, ২০২০ ০১:৫৯মার্কিন সরকার দাবি করেছে, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে ইরান, চীন ও রাশিয়া। তবে এই দাবির পক্ষে কোনো দলিল-প্রমাণ উপস্থাপন করতে পারেনি ওয়াশিংটন।
-
কথাবার্তা: লাদাখে চীনা আগ্রাসনের জবাব দিল ভারত ভিন্নভাবে
জুলাই ২৪, ২০২০ ১৩:১৭সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৪ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
বাড়ল উত্তেজনা: এবার মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিল চীন
জুলাই ২৪, ২০২০ ১১:৪৫চীন এবার সেদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সরকার দেশটির হিউস্টন শহরে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর পাল্টা ব্যবস্থা নিল বেইজিং।
-
পম্পেওর ‘চাকরি খাওয়ার’ হুমকির জবাবে যা বললেন টেড্রোস অ্যাধানোম
জুলাই ২৪, ২০২০ ০৫:৪৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র প্রধান টেড্রোস অ্যাধানোমের চাকরি খাওয়ার যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ‘অসত্য ও অগ্রহণযোগ্য এবং আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন’।