-
এস-৪০০ চালাতে চীনা সেনাদের প্রশিক্ষণ দেবে রাশিয়া
মার্চ ০৬, ২০১৯ ১৭:৫৫চীনা সেনাদেরকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ চালানোর প্রশিক্ষণ দিতে যাচ্ছে রাশিয়া। মস্কো যখন চীনকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালান হস্তান্তর করতে যাচ্ছে তখন এ খবর বের হলো।
-
‘পাকিস্তান-ভারতকে কখনোই পরমাণু দেশ হিসেবে স্বীকৃতি দেয় নি চীন’
মার্চ ০২, ২০১৯ ০৭:৩১চীন বলেছে পাকিস্তান এবং ভারতকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয় নি বেইজিং। এ ছাড়া, উত্তর কোরিয়াকেও চীনের এমন স্বীকৃতি দেয়ার সম্ভাবনা নাকচ করে দেয়া হয়েছে। ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কি জং-উনের ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর এ ঘোষণা দেয়া হলো।
-
নিরাপত্তা পরিষদে ভেনিজুয়েলা বিষয়ক প্রস্তাবে ভেটো দিল রাশিয়া ও চীন
মার্চ ০১, ২০১৯ ০৩:৩৮জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত ভেনিজুয়েলা বিষয়ক একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। ওই প্রস্তাবে ল্যাতিন আমেরিকার দেশটির চলমান অস্থিরতা কাটিয়ে ওঠার লক্ষ্যে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানানো হয়েছিল।
-
পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আর বাড়াতে চায় না ভারত: সুষমা স্বরাজ
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ১২:২৭ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির আর অবনতি দেখতে চায় না তারা। দেশটি দায়িত্ব ও সংযমের সঙ্গে কাজ অব্যাহত রাখতে চায় বলেও জানিযেছেন তিনি। আজ (বুধবার) চীনের ওঝেন শহরে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকে তিনি এ কথা বলেন।
-
চীনা পণ্যে শূল্ক বাড়াতে দেরি করবেন ট্রাম্প
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৫:৪৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সরকার চীনের প্রায় ২০ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শূল্ক বাড়ানোর বিষয়ে বিলম্ব করবে। বেইজিংয়ের সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাণিজ্য নিয়ে মার্কিন সরকারের আলোচনায় ‘সত্যিকারের অগ্রগতির’ পর তিনি এ ঘোষণা দিলেন।
-
ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ০৬:৩৫ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পরিণতির বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শোয়াং বলেছেন, ভেনিজুয়েলার সরকার ধৈর্য্যের সঙ্গে সেদেশের চলমান সংকট নিরসনের চেষ্টা করছে।এ অবস্থায় মার্কিন সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও সংঘাতময় ও উত্তেজনাপূর্ণ করে তুলবে।
-
আমেরিকার মোকাবেলায় ভেনিজুয়েলাকে চীন-রাশিয়ার সমর্থন
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১৩:৩০সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভেনিজুয়েলার প্রতি সমর্থন দিয়েছে চীন এবং রাশিয়া। ভেনিজুয়েলার বিরোধীদল শনিবার দেশের ভেতরে মার্কিন সহায়তা গ্রহণের জন্য যখন শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে তখন মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এ সমর্থন ব্যক্ত করা হলো।
-
‘ভেনিজুয়েলাকে উন্নত অস্ত্র দিয়েছে চীন ও রাশিয়া’
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ০৬:৪৩ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সামরিক আগ্রাসনের হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সামরিক বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র রয়েছে যা রাশিয়া ও চীন সরবরাহ করেছে।
-
কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করবে ইরান ও চীন
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ০৬:৩৫ইরান ও চীন বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে ‘কৌশলগত’ সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের বেইজিং সফরে এই সংকল্প ব্যক্ত করা হয়।
-
কিছু করতে পারবে না আমেরিকা: হুয়াওয়ে প্রধান
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ১৩:২৭চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান রেন ঝেংফি বলেছেন, তার কোম্পানির বিরুদ্ধে আমেরিকা যতই প্রচারণা চালাক না কেন তারা এ কোম্পানিকে ধ্বংস করতে পারবে না।