-
জাপানের ওকিনাওয়া দ্বীপে ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে মার্কিন বাহিনী
জানুয়ারি ০৩, ২০১৯ ১৩:১৪মার্কিন বাহিনী জাপানের ওকিনাওয়া দ্বীপের আশপাশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্রের মহড়া চালানোর পরিকল্পনা করছে। এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ শক্তির মোকাবেলায় ওয়াশিংটন এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
-
চাঁদের অন্ধকার দিকে অবতরণ করল চীনা মহাকাশযান
জানুয়ারি ০৩, ২০১৯ ১২:৩৫পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে দূরবর্তী স্থানে প্রথমবারের মতো চীনের রোবটিক চেঞ্জ-৪ মহাকাশযান সফলভাবে অবতরণ করেছে। আজ (বৃহস্পতিবার) বেইজিং সময় সকাল ১০টা ২৬ মিনিটে মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরু-এটকেইন বেসিনে অবতরণ করে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
-
পাকিস্তানের জন্য সর্বাধুনিক রণতরি নির্মাণ করছে চীন
জানুয়ারি ০২, ২০১৯ ১২:৪৫চীন পাকিস্তানের জন্য একটি সর্বাধুনিক রণতরি নির্মাণ করছে। পাকিস্তানের জন্য এ রকম চার রণতরি নির্মাণের অংশ হিসেবে এটি তৈরির কাজ এগিয়ে চলেছে।
-
স্বাধীনতা তাইওয়ানের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে: চীনা প্রেসিডেন্ট
জানুয়ারি ০২, ২০১৯ ১২:৩৫চীনা মূল ভূখণ্ড থেকে স্বাধীন হলে তাইওয়ানের জন্য সে স্বাধীনতা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, তাইওয়ানকে অবশ্যই চীনের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে যেতে হবে।
-
চীনকে মোকাবেলায় মিত্রদের প্রলুব্ধ করছে আমেরিকা
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৪:২৮চীনকে মোকাবেলার জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে প্রলুব্ধ করছে আমেরিকা। এ কাজের সামনের সারিতে রয়েছেন একজন মার্কিন সামরিক কর্মকর্তা। আমেরিকা দীর্ঘদিন ধরে চীনা পানিসীমার কাছে বেইজিংকে মোকাবেলার চেষ্টা করে আসছে।
-
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি উত্তেজনা সৃষ্টির বড় কারণ: ইরান
ডিসেম্বর ২৯, ২০১৮ ১৩:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ শুরু থেকেই বলে এসেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি উত্তেজনা সৃষ্টির অন্যতম প্রধান কারণ। তিনি চীনের ‘ফিনিক্স’ নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে এই অঞ্চলে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা।
-
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, রাশিয়া, ইরান!
ডিসেম্বর ২৩, ২০১৮ ০৯:৫৩মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রাশিয়া, চীন ও ইরান হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস।
-
‘তৃতীয়’ কানাডীয় নাগরিককে আটকের খবর নাকচ করল বেইজিং
ডিসেম্বর ২০, ২০১৮ ০৬:১৮চীনে আরেকজন কানাডীয় নাগরিককে আটক করা হয়েছে বলে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, দেশটিতে তৃতীয় কানাডীয় নাগরিককে আটকের ব্যাপারে কোনো তথ্য বেইজিংয়ের কাছে নেই।
-
‘কানাডার তৃতীয় নাগরিককে আটক করেছে চীন’
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৫:২০কানাডার আরো এক নাগরিককে আটক করেছে চীন। গত ১ ডিসেম্বর কনাডার ভ্যাংকুভার থেকে চীনের মোবাইল কোম্পানি হুয়াওয়ের প্রধান নিবাহী কর্মকর্তা মেং ওয়ানঝুকে আটকের পর এ নিয়ে চীন কানাডার তিনজন নাগরিককে আটক করল।
-
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের সমঝোতায় চীন, পাকিস্তান, আফগানিস্তান
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৮:৪৭সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের বিষয়ে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে চীন, পাকিস্তান ও আফগানিস্তান। এ তিন দেশ ‘বেল্ট অ্যান্ড রোড ইনশিয়েটিভ’এর ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতেও রাজি হয়েছে।