-
ইরানকে বিমান কিনতে অর্থ দেবে চীন
মার্চ ১৪, ২০১৮ ২১:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য বিমান কেনার অর্থ যোগান দিতে রাজি হয়েছে চীন। এ বিষয়ে ইরানের জাতীয় বিমান সংস্থা ‘ইরান এয়ার’র সঙ্গে চীনের একটি কোম্পানি চুক্তি করেছে। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সইয়ের পর ইরান মার্কিন বিমান বোয়িং ও ফ্রান্সের বিমান কোম্পানি এয়ারবাসের সঙ্গে বহুসংখ্যক বিমান কেনার চুক্তি করেছে।
-
আজীবনের জন্য প্রেসিডেন্ট হলেন শি জিনপিং
মার্চ ১১, ২০১৮ ১৫:০২চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আজীবনের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে। দেশটির সংসদ 'ন্যাশনাল পিপলস কংগ্রেস' আজ (রোববার) সংবিধানে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের নির্দিষ্ট মেয়াদ তুলে দিয়েছে। ফলে শি জিনপিং এখন অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
-
বাণিজ্য যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে: চীন
মার্চ ১১, ২০১৮ ০৯:৩৭চীনের বাণিজ্যমন্ত্রী ঝং শান বলেছেন, আমেরিকার বাণিজ্য যুদ্ধের কারণে গোটা বিশ্বের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। চীনের জাতীয় গণকংগ্রেসের বার্ষিক সম্মেলনে আজ (রোববার) তিনি এ কথা বলেন।
-
বাণিজ্য যুদ্ধের জন্য চীন প্রস্তুত
মার্চ ০৮, ২০১৮ ১৩:৫১আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, "বাণিজ্য যুদ্ধের পথ বেছে নেয়াটা নিশ্চিতভাবেই ভুল ব্যবস্থাপত্র।" তবে এমন যুদ্ধ শুরু হলে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য চীন প্রস্তুত রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
-
চীনের মতো আমেরিকায়ও 'আজীবন প্রেসিডেন্ট' দরকার: ট্রাম্প
মার্চ ০৪, ২০১৮ ১৩:৫২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের মতো আমেরিকায়ও আজীবনের প্রেসিডেন্ট দরকার। তিনি আশা করেন, একসময় আমেরিকা এমন পথ উন্মুক্ত করবে যাতে একজন ব্যক্তি আজীবন প্রেসিডেন্ট হিসেবে দেশকে সেবা দিতে পারেন। ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে মহান ব্যক্তি বলেও প্রশংসা করেন।
-
মার্কিন অনুরোধ স্থগিত করে দিল চীন
মার্চ ০৩, ২০১৮ ০৯:১৮উত্তর কোরিয়ার কয়েক ডজন জাহাজ, বেশ কয়েকটি কোম্পানি ও তাইওয়ানের এক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে আমরিকার অনুরোধ আমলে নেয় নি চীন। বিষয়টি নিয়ে আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলতে চাইলে চীন তা স্থগিত করে দিয়েছে।
-
তাইওয়ান বিলে ট্রাম্প সই করলে যুদ্ধ: চীন
মার্চ ০২, ২০১৮ ১২:১২তাইওয়ানের সঙ্গে সম্পর্ক উন্নত করার লক্ষ্যে পাস হওয়া বিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলে চীন প্রয়োজনে যুদ্ধে যাবে বলে বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করেছে। স্বায়ত্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীন নিজের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করে।
-
পরমাণু শক্তিতে আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে চীন
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৪:১১আগামী দুই দশকের মধ্যে পরমাণু শক্তিতে আমেরিকাকে ছাড়িয়ে যাবে চীন। এর মধ্যে দেশটি পরমাণু শক্তির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক দেশে পরিণত হবে। এ সময়ে চীন বর্তমানের চেয়ে তিনগুণ পরমাণু সক্ষমতা বাড়াবে।
-
পাকিস্তানকে ‘বাঁচিয়ে দিল’ চীন-সৌদি-তুর্কি
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ২২:০৪সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন সমর্থিত একটি প্রচেষ্টা নস্যাৎ হয়ে গেছে। চীন, তুরস্ক ও সৌদি আরব মার্কিন ওই প্রচেষ্টার বিরুদ্ধ অবস্থান নেয়ায় তা বাস্তবায়ন হতে পারে নি।
-
মালদ্বীপ সংকটের মধ্যে যুদ্ধজাহাজ পাঠালো চীন
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৩:০৬মালদ্বীপ সংকটের মধ্যে পূর্ব ভারত মহাসাগরে ১১টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চীন। চীনের নিউজ পোর্টাল সিনা ডট কম ডট সিএন এ খবর দিয়েছে। মালদ্বীপে যখন সাংবিধানিক সংকট চলছে এবং দেশটিতে হস্তক্ষেপের জন্য সাবেক প্রেসিডেন্ট নাশিদ ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তখন চীন এই পদক্ষেপ নিল।