তাইওয়ানের বিরুদ্ধে কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করলেন চীনা প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i54636-তাইওয়ানের_বিরুদ্ধে_কঠোরতম_হুঁশিয়ারি_উচ্চারণ_করলেন_চীনা_প্রেসিডেন্ট
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের বিরুদ্ধে কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, স্বশাসিত এই দ্বীপ যদি চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে চায় তাহলে তাকে ‘ইতিহাসের শাস্তি’ পেতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২০, ২০১৮ ১২:৩০ Asia/Dhaka
  • চীনা পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং
    চীনা পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের বিরুদ্ধে কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, স্বশাসিত এই দ্বীপ যদি চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে চায় তাহলে তাকে ‘ইতিহাসের শাস্তি’ পেতে হবে।

আজ (মঙ্গলবার) চীনা পার্লামেন্টে দেয়া বার্ষিক ভাষণে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন। শি জিনপিং বলেন, বেইজিং শান্তিপূর্ণভাবে গোটা দেশকে পুনঃএকত্রিকরণের কাজে হাত দেবে যাতে করে গোটা জাতি চীনের অগ্রগতির সুযোগ-সুবিধাগুলো ভোগ করতে পারে।

চীনের প্রেসিডেন্ট বলেন, “চীনকে বিভক্ত করার যেকোনো পদক্ষেপ ও কৌশল ব্যর্থ হবে। কারণ, সে পদক্ষেপের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে এবং সেজন্য ইতিহাসের শাস্তি পেতে হবে”

ت

ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিলে সই করেছেন যার ফলে শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা তাইওয়ান সফরে দিয়ে তাদের সমকক্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।  ট্রাম্পের এই পদক্ষেপে বেইজিং যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে তা শি জিনপিং-এর বক্তব্য থেকে ফুটে উঠেছে। এ ছাড়া, চীনা প্রেসিডেন্ট পুনঃএকত্রীকরণের যে হুমকি দিয়েছেন তার ফলে তাইওয়ানের স্বায়ত্বশাসন কেড়ে নেয়া হতে পারে বলেও পর্যবেক্ষকরা মনে করছেন।

১৯৭৯ সালে মার্কিন সরকার বেইজিং-এর ‘এক চীন’ নীতিকে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্ব মেনে নেয়। তখন থেকে এ পর্যন্ত ওয়াশিংটন তাইওয়ানের পরিবর্তে বেইজিং-এর সঙ্গে সব ধরনের যোগাযোগ রক্ষা করে আসছিল। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে নিয়মের ব্যত্যয় ঘটাতে চান বলে মনে করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০