-
‘চীন-পাকিস্তানের সঙ্গে একযোগে ২ ফ্রন্টে যুদ্ধের আশংকা করছে ভারত’
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৫:০১চীন এবং পাকিস্তানের সঙ্গে একযোগে দুই ফ্রন্টে যুদ্ধের আশংকা নাকচ করেননি ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এ ছাড়া, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা পরমাণুঅস্ত্রধর প্রতিবেশীদের মধ্যে যুদ্ধ হতে পারে না বলে প্রচলিত কথাও নাকচ করে দেন তিনি।
-
উ. কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের পাহাড় ধসে বিকিরণ ছড়িয়ে পড়ার আশংকা
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ০৬:২৬উত্তর কোরিয়া যে পাহাড়ের নিচে পাঁচ দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে তা ধসে গোটা কোরিয় উপদ্বীপ এবং চীনে বিকিরণ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর দিয়েছে।
-
পরমাণু সমঝোতা পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানাল চীন
সেপ্টেম্বর ০২, ২০১৭ ০৮:৪৫চীন, চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিও পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি সবপক্ষকে এ সমঝোতার আওতায় দায়িত্ব অব্যাহত ভাবে পালনেরও আহ্বান জানিয়েছে। জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রতিবেদনে উল্লেখ করার পর এ বক্তব্য দিল চীন।
-
ভারত গোপনে ভিয়েতনামকে ‘ব্রাহ্মস’ ক্ষেপণাস্ত্র দিয়েছে
সেপ্টেম্বর ০২, ২০১৭ ০৮:২১ভারত গোপনে ভিয়েতনামকে শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন ‘ব্রাহ্মস’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে দাবি করেছে হ্যানয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হ্যানয়কে এ ধরণের ক্ষেপণাস্ত্র সরবরাহ করার কোনো চুক্তিই করে নি নয়াদিল্লি। রাশিয়ার সহায়তায় ভারত নির্মাণ করছে ৬০০ পাউন্ড ওজনের অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রাহ্মস’।
-
দ. চীন সাগরে যুদ্ধমহড়ায় ভিয়েতনাম উদ্বিগ্ন: বেইজিং বলল, ধৈর্য ধরুন
সেপ্টেম্বর ০২, ২০১৭ ০৬:৪৮ভিয়েতনামকে ধৈর্য ধরার আহবান জানিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের যুদ্ধমহড়াকে কেন্দ্র করে হ্যানয় উদ্বেগ এবং হতাশা ব্যক্ত করার পর এ আহ্বান জানায় বেইজিং।
-
সীমান্ত বিরোধের মধ্যে বদল হলো চীনা গণমুক্তি ফৌজের কমান্ডার
সেপ্টেম্বর ০১, ২০১৭ ১০:২২চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএর নয়া কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল হান ওয়েইগুও। চীনের সঙ্গে ভারতসহ পূর্ব এবং দক্ষিণ চীন সাগরের প্রতিবেশী দেশগুলোর সীমান্ত বিরোধ চলার সময়ে শীর্ষ এ পদে রদবদল ঘটলো।
-
ব্রিকসে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হবে না: চীন
সেপ্টেম্বর ০১, ২০১৭ ০৯:১৩ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হবে না বলে চীন জানিয়ে দিয়েছে। আগামী ৩/৫ সেপ্টেম্বর চীনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে ‘ব্রিকস’ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সম্মেলনে উপস্থিত থাকবেন। কিন্তু তার আগে গতকাল (বৃহস্পতিবার) চীন বলেছে, ব্রিকস সম্মেলনের মঞ্চ সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনার উপযুক্ত স্থান নয়।
-
ডোকলাম সীমান্ত থেকে সেনা টহল প্রত্যাহার করবে না চীন
আগস্ট ২৯, ২০১৭ ২১:০৫বিতর্কিত ডোকলাম সীমান্তে সেনাবাহিনীর টহল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন। ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে মাসব্যাপী দ্বন্দ্বের অবসানের পর বেইজিং এ পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
-
‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আরো জোরদার করা হবে পাক-চীন সহযোগিতা’
আগস্ট ২৯, ২০১৭ ০৬:০০পাকিস্তান এবং চীন আফগানিস্তানে শান্তি ও সংহতি বিষয়ক চলমান সহযোগিতা আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, তিন প্রতিবেশী দেশের মধ্যে অর্থবহ তৎপরতাও বাড়ানো হবে।
-
ডোকলাম থেকে ভারতীয় সেনা প্রত্যাহারকে স্বাগত জানাল চীন
আগস্ট ২৮, ২০১৭ ১২:২০চীন আজ (সোমবার) ডোকলামের বিরোধপূর্ণ অঞ্চল থেকে ভারতের সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে। আর এর মধ্য দিয়ে প্রায় দু’মাসব্যাপী টানাপড়েনের সমাপ্তি ঘটল।