-
এবার বোল্টনকেও বিদায় করবেন ট্রাম্প!
মে ১৫, ২০১৯ ১২:১৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যুদ্ধবাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বিদায় করে দিতে চাইছেন বলে আমেরিকার সংবাদ মাধ্যম খবর দিয়েছে।
-
‘বহু আগে বি-টিম পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে’
মে ১৩, ২০১৯ ০০:৪৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার বর্তমান পদে নিয়োগ পাওয়ার আগে থেকেই ওয়াশিংটনকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নেয়ার পরিকল্পনা করেছিলেন।
-
বোল্টনের প্রলাপ: ‘ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করছে ইরান, রাশিয়া ও কিউবা’
মে ১১, ২০১৯ ০৪:৫০উগ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আবার অভিযোগ করেছে, ইরান, রাশিয়া ও কিউবা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পৃষ্ঠায় প্রকাশিত এক পোস্টে এ অভিযোগ করেন।
-
বোল্টনকে চেনার জন্য নিউইয়র্কারের নিবন্ধ পড়ার প্রয়োজন নেই: জারিফ
মে ০১, ২০১৯ ০৩:২২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে চেনার জন্য নিউইয়র্কারের আর্টিকেল পড়ার প্রয়োজন ইরানিদের নেই। তিনি মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেছেন।
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফের বক্তব্যে উষ্মা প্রকাশ করলেন জন বোল্টন
এপ্রিল ২৯, ২০১৯ ০২:১৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বক্তব্যে উষ্মা প্রকাশ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জারিফ আমেরিকার যুদ্ধবাজ নীতি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় বোল্টন বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রচারণামূলক।
-
বোল্টনের উদ্ভট মন্তব্যের সমালোচনা করল উত্তর কোরিয়া
এপ্রিল ২১, ২০১৯ ১২:১২মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্পর্কে যে “বোকামিপূর্ণ” মন্তব্য করেছেন তার কঠোর সমালাচনা করেছে পিয়ংইয়ং। বোল্টন বলেছেন, পরমাণু অস্ত্র পরিত্যাগের বিষয়ে উত্তর কোরিয়াকে আন্তরিক প্রচেষ্টার প্রমাণ তুলে ধরতে হবে। জবাবে পিয়ইয়ং সতর্ক করে বলেছে, “এ ধরনের মন্তব্যে ভালো কোনো ফলাফল আসবে না।”
-
ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন না: উ. কোরিয়াকে বোল্টনের হুঁশিয়ারি
মার্চ ১৮, ২০১৯ ১২:৩৭উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। যখন আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা অব্যাহত রয়েছে তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
-
উ. কোরিয়াকে ফের নিষেধাজ্ঞার হুমকি দিলেন বোল্টন
মার্চ ০৬, ২০১৯ ১৩:৩৪পরমাণু কর্মসূচি বাতিল না করলে উত্তর কোরিয়ার ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। গতকাল (মঙ্গলবার) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
-
ইরান সম্পর্কে দুরারোগ্য বিভ্রান্তিতে ভুগছেন জন বোল্টন: মুখপাত্র
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ০৮:১১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশ সম্পর্কে দীর্ঘস্থায়ী ও দুরারোগ্য বিভ্রান্তিতে ভুগছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয়বার্ষিকী উপলক্ষে সম্প্রতি বোল্টন যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় একথা বলেন কাসেমি।
-
সব পথ খোলা- বোল্টনের হুঁশিয়ারি; ভেনিজুয়েলা হবে ভিয়েতনাম: মাদুরো
ফেব্রুয়ারি ০২, ২০১৯ ০৯:৫৯মার্কিন জাতীয় জাতীয় উপদেষ্টা জন বোল্টন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভেনিজুয়েলায় এখনই কোনো সামরিক অভিযান চালানো হবে না তবে তিনি সামিরক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেন নি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকার টেবিলে সব পথই খোলা রাখা হয়েছে।