-
'বিজনেস ব্রোকার' ম্যাডি শর্মার সঙ্গে বিজেপি’র যোগসূত্র কেন: প্রশ্ন কংগ্রেসের
অক্টোবর ৩১, ২০১৯ ১১:৫১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিজনেস ব্রোকার নামে পরিচিত ম্যাডি শর্মা’র ভূমিকা ও তাঁর সঙ্গে কেন্দ্রীয় সরকারের শাসকদল বিজেপি’র যোগসূত্র নিয়ে প্রধান বিরোধীদল কংগ্রেস প্রশ্ন তুলেছে। কংগ্রেসের সিনিয়র নেতা রণদীপ সূর্যেওয়ালা গতকাল (বুধবার) সংবাদ সম্মেলন ওই ইস্যুতে কেন্দ্রীয় মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন।
-
মোদি সরকারের অস্বস্তি বাড়ালেন ইউরোপীয় পার্লামেন্টের এমপি’রা
অক্টোবর ৩০, ২০১৯ ১৫:২২ভারতে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের অস্বস্তি বাড়ালেন ইউরোপীয় পার্লামেন্টের এমপি’রা। আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে ইইউ এমপি নিকোলাস ফেস্ট ভারতের বিরোধী দলের নেতা ও এমপিদের কাশ্মীরে ঢুকতে দেওয়ার পক্ষে সাফাই দিয়ে বলেছেন, ‘যদি আপনি ইউরোপীয় ইউনিয়নের এমপিদের ঢুকতে দেন, তাহলে ভারতের বিরোধী দলগুলোকেও সেই ছাড়পত্র দেওয়া উচিত। সুতরাং, কিছুটা হলেও অসামঞ্জস্য রয়েছে। বিষয়টি দেখা উচিত সরকারের।’ নিকোলাস ফেস্টের ওই মন্তব্যে কেন্দ্রীয় সরকারের অস্বস্তি বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
-
কাশ্মীরে গুলিতে পশ্চিমবঙ্গের ৫ শ্রমিক নিহত, মমতার শোক
অক্টোবর ৩০, ২০১৯ ০৭:৩৩ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির ৫ শ্রমিক নিহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাতে পৌনে ৯ টা নাগাদ কাশ্মীরের কুলগামের কাতরাসু গ্রামে একটি বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে রফিক শেখ (২৮), কামরুদ্দিন শেখ (৩০), মুরসালিন শেখ (৩০), নইমুদ্দিন শেখ (২৮) এবং রফিকুল শেখ (৩০) নিহত হয়েছে। এছাড়া জহিরুদ্দিন শেখ নামে অন্য এক শ্রমিক আহত হলে তাকে অনন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানে একটি ভাড়া বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন।
-
কাশ্মীরে বিক্ষোভ প্রদর্শনকারী জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে আহত ৪
অক্টোবর ২৯, ২০১৯ ১৬:২৩কাশ্মীরে বিক্ষোভ প্রদর্শনকারী জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে চার জন আহত হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, আজ (মঙ্গলবার) বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে শ্রীনগর ও কাশ্মীরের বিভিন্ন অংশে চার জন আহত হয়।
-
কাশ্মীরে প্রতিশ্রুত গণভোট দিন: ভারতকে ইমরান খান
অক্টোবর ২৯, ২০১৯ ১৬:০১ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণভোট দেয়ার ওপর জোর দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরের মুসলমানদের সার্বিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণভোট দিয়ে জাতিসংঘের নির্দেশের প্রতি নয়াদিল্লির সম্মান দেখানোর সময় এসে গেছে।
-
কাশ্মীরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সফর
অক্টোবর ২৯, ২০১৯ ১৪:১৩জম্মু-কাশ্মীরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হয়েছেন বিরোধী নেতারা। আজ (মঙ্গলবার) কাশ্মীর সফরে গেছেন ইউরোপীয় পার্লামেন্টের ২৭ সদস্যের প্রতিনিধিদল।
-
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সফরের আগে কাশ্মীরে গ্রেনেড হামলা
অক্টোবর ২৮, ২০১৯ ১৯:৪৫আগামীকাল (মঙ্গলবার) ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের জম্মু-কাশ্মীর সফরের কথা রয়েছে। কিন্তু তার আগেই আজ বিকেলে সোপোরের একটি বাসস্ট্যান্ডে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করলে ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে।
-
মোদির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সাক্ষাৎ, কাশ্মীরে যাবেন আগামীকাল
অক্টোবর ২৮, ২০১৯ ১৩:২১নয়াদিল্লিতে ইউরোপীয় পার্লামেন্টের ২৮ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার) ওই বৈঠকে জম্মু-কাশ্মীরের বিষয়ে খোলামেলা আলোচনা হয় এবং সেখানকার বর্তমান পরিস্থিতি ও সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে কথা হয়। আগামীকাল (মঙ্গলবার) ইউরোপীয় সংসদের ২৮ সদস্যের প্রতিনিধি দল জম্মু-কাশ্মীর সফর করবে বলে আশা করা হচ্ছে।
-
নরেন্দ্র মোদির মুখে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যন্ত্রণার কথা
অক্টোবর ২৮, ২০১৯ ১০:৫০ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর নিয়ে যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন। গতকাল (রোববার) জম্মু-কাশ্মীরের পুঞ্চের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করেন।
-
কাশ্মীরে বিধি-নিষেধের জেরে ৩ মাসে ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি
অক্টোবর ২৭, ২০১৯ ১৭:৪৩জম্মু-কাশ্মীর থেকে গত ৫ আগস্ট ৩৭০ ধারা বিলোপের পরে সেখানে প্রশাসনিক নানা বিধি-নিষেধের জেরে এ পর্যন্ত ১০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ, কাশ্মীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আশিক আহমদ সংবাদ সংস্থাকে ওই তথ্য জানিয়েছেন।