-
কাশ্মিরি নেতাদের সঙ্গে কথা বললেন সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিং
অক্টোবর ২৬, ২০১৬ ০৮:৪৫ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের হুররিয়াত কনফারেন্স নেতাদের সঙ্গে কথা বলেছেন সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা যশবন্ত সিনহার নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। গতকাল (মঙ্গলবার) যশবন্ত সিনহা’র নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল হুররিয়াত কনফারেন্স নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানি এবং মীরওয়াইজ ওমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে কাশ্মিরের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
-
কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে ১ বছরের শিশুসহ নিহত ২
অক্টোবর ২৪, ২০১৬ ০৯:৫৫কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে এক বছরের শিশুসহ দুইজন নিহত এবং সাত জন আহত হয়েছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর আজ (সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
-
জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে আরেক বিএসএফ জওয়ান নিহত
অক্টোবর ২৪, ২০১৬ ০৮:২৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে আরেক বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র এলাকার বাসিন্দা সুশীল কুমার রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পাক সেনাদের গুলিতে দুই বিএসএফ জওয়ান নিহত হওয়ার খবর প্রকাশ্যে এল। সুশীল কুমার নামে নিহত ওই জওয়ান বিএসএফের হেড কনস্টেবল ছিলেন।
-
আইসিইউতে কারারুদ্ধ কাশ্মিরি নেতা ইয়াসিন মালিক: স্বাস্থ্যের মারাত্মক অবনতি
অক্টোবর ২৩, ২০১৬ ০৮:৩০ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কারারুদ্ধ নেতা ইয়াসিন মালিককে ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা আইসিইউ’তে স্থানান্তর করা হয়েছে। গতকাল স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটার পর জম্মু এবং কাশ্মির লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ'এর নেতাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় বলে পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে।
-
ভারত-পাকিস্তান সীমান্তে গুলির জেরে জম্মুর সব স্কুল বন্ধ ঘোষণা
অক্টোবর ২২, ২০১৬ ১১:৫১ভারত-পাকিস্তান সীমান্তে একনাগাড়ে গোলাগুলির পরিপ্রেক্ষিতে জম্মু জেলার সীমান্ত সংলগ্ন সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ৮০টির বেশি প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
-
৭ সেনা নিহত হওয়ার দাবি প্রত্যাখ্যান করল পাকিস্তান
অক্টোবর ২২, ২০১৬ ০৪:০৯কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সাত পাকিস্তানি সৈন্যকে হত্যা করার যে দাবি ভারত করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
-
কাশ্মিরে আবার অস্ত্র লুট করল সন্দেহভাজন গেরিলারা, ৫ পুলিশ বরখাস্ত
অক্টোবর ১৭, ২০১৬ ০৯:৪৬ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অনন্তনাগ জেলায় সন্দেহভাজন গেরিলারা হামলা চালিয়ে পাহারারত পুলিশের কাছ থেকে ৫টি বন্দুক কেড়ে নিয়ে গেছে। এ ব্যাপারে ৫ পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করে তদন্ত শুরু হয়েছে। গেরিলারা ঘটনাস্থল থেকে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আজ (সোমবার) ওই ঘটনা প্রকাশ্যে এসেছে।
-
কাশ্মিরের রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় জওয়ান নিহত
অক্টোবর ১৭, ২০১৬ ০৯:৩৬কাশ্মিরের রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতের উত্তর প্রদেশের সম্ভলের বাসিন্দা নিহত ওই জওয়ানের নাম সুদেশ কুমার (২৪)। তিনি ৬ রাজপুত রেজিমেন্টের সিপাহী ছিলেন। গতকাল (রোববার) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
-
কাশ্মির ইস্যু ‘গুরুত্বের’ সঙ্গে নিলে ভারতের সাথে সংলাপের জন্য প্রস্তুত পাকিস্তান: নওয়াজ
অক্টোবর ১৫, ২০১৬ ১৪:৪৮পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ(শনিবার) বলেছেন, তার ভাষায়, ভারত যদি কাশ্মিরের চলমান সমস্যা নিরসনে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় তবে নয়াদিল্লির সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদ প্রস্তুত রয়েছে।
-
কাশ্মিরে চীনা পতাকা প্রদর্শন, শি জিনপিংয়ের সাহায্য চাইল একদল জনতা
অক্টোবর ১৫, ২০১৬ ১৩:৩০ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এই প্রথম চীনা পতাকা প্রদর্শন করেছে সেখানকার একদল প্রতিবাদী জনতা। গতকাল (শুক্রবার) জুমা নামাজ শেষে বারামুল্লার পুরোনো শহর এলাকায় ওই পতাকা প্রদর্শন করা হয়।