-
ড. কামাল ৪৭ বছরের মধ্যে এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখেননি: আওয়ামী লীগ
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৫:৩৭বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, "নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে বলে মনে করি। তবে কিছু জায়গায় সহিংসতা হয়েছে। সেটার শিকার হয়েছি আমরা।"
-
একাদশ জাতীয় নির্বাচনে সহিংসতায় নিহত ১৬, ভোট বর্জন অর্ধশত প্রার্থীর
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৪:২৪দেশজুড়ে বিক্ষিপ্ত সহিংসতা, অন্তত: ১৬ জনের প্রাণহানি এবং অর্ধশত প্রার্থীর ভোট বর্জনসহ নানা অনিয়ম অভিযোগের মধ্যেই আজ (রোববার) শেষ হয়েছে বাংলাদেশের বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন সব কেন্দ্রে চলছে ভোট গণনা।
-
একাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৩:৪৯একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। অনেক স্থানে সহিংসতা, নাশকতা, কারচুপি, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অনেক আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবরও পাওয়া গেছে।
-
২২১ আসনে অনিয়মের চিত্র একই, মানুষ হতাশ ও বিস্মিত: বিএনপি
ডিসেম্বর ৩০, ২০১৮ ১২:৩২বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২১ আসনে ভোটগ্রহণে অনিয়ম হয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ (রোববার) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
-
পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বর্জনের নাটক করছে বিএনপি-ঐক্যফ্রন্ট: নানক
ডিসেম্বর ৩০, ২০১৮ ১২:০৫বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “পরাজয় নিশ্চিত জেনে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জনের নাটক শুরু করেছে। আসলে তাদের অনেকের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ভয় থেকেই ভোট বর্জনের ঘৃণ্য খেলা শুরু করেছে। বিএনপি-জামাতের অভ্যাস হলো-জিতলে সঠিক, হারলে নাই।”
-
বিএনপি-জামায়াত নিজেরাও জানে তাদের উপায় নেই: জয়
ডিসেম্বর ৩০, ২০১৮ ১১:৪৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, "বিএনপি-জামায়াত আর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাতে পারবে না। আজকে নির্বাচনের পর থেকে তারা এমন উপায় আর পাবে না। বিএনপি-জামায়াত আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না।"
-
ভোট ডাকাতি চলছে- ড. কামাল : ২০ শতাংশ কেন্দ্র দখলের অভিযোগ রিজভীর
ডিসেম্বর ৩০, ২০১৮ ১১:৩২জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করে বলেছেন, "ভোটের নামে ডাকাতি ও প্রহসন চলছে। সারা দেশ থেকে যে খবর পেয়েছি তা উদ্বেগজনক। এটা নির্বাচনের নামে প্রহসন ছাড়া আর কিছু না।"
-
বাংলাদেশে নির্বাচনী সহিংসতায় আনসার সদস্যসহ নিহত ১৬
ডিসেম্বর ৩০, ২০১৮ ১১:১৬বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সহিংসতায় এক আনসার সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই সরকার ও বিরোধী দলের সমর্থক।
-
কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করলেন যেসব প্রার্থী
ডিসেম্বর ৩০, ২০১৮ ১০:১৩বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক কারচুপির অভিযোগে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির ধানের শীষ প্রতীকের ৩৬ জন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এছাড়া, জাতীয় পার্টি সুনীল শুভ রায়, জহিরুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামও ভোট বর্জন করেছেন।
-
সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে- সিইসি : বিএনপির এজেন্ট পাননি দুই কমিশনার
ডিসেম্বর ৩০, ২০১৮ ০৯:৩১বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা আমিও শুনেছি। তবে নির্বাচন শেষ হলে বলা যাবে অংশগ্রহণমূলক হয়েছে কিনা।