-
‘বিদ্রোহী’ প্রার্থীদের কাছে শেখ হাসিনার বিশেষ অনুরোধ
ডিসেম্বর ০৮, ২০১৮ ১৪:৪১আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের যাঁরা বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাঁদের প্রার্থিতা প্রত্যাহারে ‘বিশেষ অনুরোধ’ জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
-
নীলনকশা বাস্তবায়নে কাজ করছে সিইসি-রিজভী: নানক বললেন, ষড়যন্ত্রে লিপ্ত তারেক
ডিসেম্বর ০৮, ২০১৮ ১২:০৭বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিইসি সরকারের নীলনকশা বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের সকল সম্ভাবনা নস্যাৎ হয়ে যাচ্ছে।
-
২০০১-এর নির্বাচনে আ. লীগের পরাজয়ে বিদেশিদের হাত ছিল: শেখ হাসিনা
ডিসেম্বর ০৭, ২০১৮ ২০:৪৪২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের কাছে আওয়ামী লীগের পরাজয়ের জন্য বিদেশিদের হাত ছিল বলে দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) সন্ধ্যায় গণভবনে প্রশাসনের সাবেক তিন শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্দেশে দেয়া বক্তব্য তিনি এ দাবি করেন।
-
ক্ষমতাসীন মহাজোটের পর প্রার্থী তালিকা ঘোষণা করল বিএনপি
ডিসেম্বর ০৭, ২০১৮ ১৫:৩৯বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর দিনভর নানা জল্পনা কল্পনার পর, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপিও। তবে প্রার্থী নির্ধারণে অনেকটাই এগিয়ে ক্ষমতাসীন জোট।
-
শরিকদের জন্য ৫৫ থেকে ৬০টি আসন ছেড়েছে আওয়ামী লীগ: কাদের
ডিসেম্বর ০৭, ২০১৮ ১২:১৫বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিকদের ৫৫ থেকে ৬০টি আসন দেয়া হয়েছে। তবে দু’একটি এদিক সেদিক হতে পারে, যা আজকালের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। আগামীকাল (শনিবার) চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়া হবে।
-
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিদিন সিইসি কাছে নির্দেশনা পাঠানো হচ্ছে: রিজভী
ডিসেম্বর ০৭, ২০১৮ ১১:৫৩বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তা বাহকের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন ধরনের নির্দেশনা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পাঠানো হচ্ছে। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সিইসির দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
-
জোট ও দলীয় প্রার্থীদের চিঠি দিচ্ছে আ. লীগ, মাহী পেলেন নৌকা প্রতীক
ডিসেম্বর ০৭, ২০১৮ ০৯:২০সব জল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। আজ (শুক্রবার) বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) মান্নানের হাতে মাহীসহ তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
প্রার্থিতা ফিরে পেলেন ২৩ বিএনপি নেতা: ইসির দায়িত্ব দৃশ্যমান হতে হবে- সুজন
ডিসেম্বর ০৬, ২০১৮ ১৬:৩০আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপির অন্তত: ২৩ জন আপিলে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ (বৃহস্পতিবার) নির্বাচন ভবনে আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনাররা আজ প্রথম দিনের আপিল শুনানি করছেন।
-
আমাদের পরাজয় মানে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাওয়া: কাদের
ডিসেম্বর ০৬, ২০১৮ ১২:২৭বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কোনো বিকল্প নেই। বিএনপি জয়ী হতে পারবে না। কারণ তারা কোনো আন্দোলনে জয়ী হতে পারেনি।
-
সরকারের পক্ষে ইসির নজিরবিহীন পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির
ডিসেম্বর ০৬, ২০১৮ ১১:৩১বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নির্বাচন সামনে রেখে দেশব্যাপী গ্রেফতারের মহোৎসব চলছে। মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে গ্রেফতারের পরিমাণ বেড়ে গেছে। গতকাল পর্যন্ত ২০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।