-
বিশ্ববাসীর কাছে আইআরজিসি’র গ্রহণযোগ্যতা বাড়বে: জেনারেল জাফারি
এপ্রিল ১০, ২০১৯ ০২:১৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদআলী জাফারি ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, চলতি বছর তার বাহিনী বর্তমানের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে এবং শত্রুকে জবাব দেয়ার জন্য অনেক বেশি শক্তিমত্তা নিয়ে অপেক্ষা করবে। আইআরজিসি’র বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় জেনারেল জাফারি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে: সৌদি ও আমিরাতকে ইরানের হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১৪:৫৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পক্ষে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে।
-
পাকিস্তানকে ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে: আইআরজিসি
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ০৪:১১ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি তার দেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
নেতানিয়াহুর হুমকি ‘কৌতুকপূর্ণ ও হাস্যকর’: আইআরজিসি’র কমান্ডার
জানুয়ারি ১৭, ২০১৯ ০৩:৪৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি সিরিয়ায় মোতায়েন ইরানি সামরিক উপদেষ্টাদের জীবন রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সিরিয়ায় অবস্থানরত ইরানি সামরিক উপদেষ্টাদের ওপর হামলা করা হবে বলে ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী যে হুমকি দিয়েছেন তাকে ‘কৌতুকপূর্ণ ও হাস্যকর’ বলে অভিহিত করেছেন তিনি।
-
আমেরিকা এখন আর সামরিক হামলার হুমকি দেয় না: ইরান
ডিসেম্বর ২৮, ২০১৮ ০৪:৪৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, তার দেশের সমর শক্তি এতটা উন্নত হয়েছে যে, আমেরিকা এখন আর তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেয়ার সাহস দেখায় না।
-
ইরানি সীমানার বাইরের হুমকিরও জবাব দেবে আইআরজিসি
অক্টোবর ১২, ২০১৮ ১৪:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, শত্রুর যেকোনো হুমকি এমনকি তা যদি দেশের বাইরে থেকে আসে তাহলেও সে হুমকির দাঁতভাঙা জবাব দেয়া হবে।
-
‘ইরান সীমান্তের ২,০০০ কিলোমিটারের মধ্যে সন্ত্রাসীরা নিরাপদ নয়’
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ০২:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, তার দেশের সীমান্তের দুই হাজার কিলোমিটারের মধ্যে সন্ত্রাসীদের কোনো ঘাঁটি নিরাপদ নয় এবং ইরাকের কুর্দিস্তানে অবস্থিত সন্ত্রাসীদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জঙ্গিদেরকে সে বার্তাই দেয়া হয়েছে।