-
আফগানিস্তান বিষয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ
আগস্ট ৩১, ২০২১ ১০:৫৮জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে একটি প্রস্তাব পাশ করা হয়েছে যেখানে নিরাপদে আফগান ও বিদেশি নাগরিকদেরকে নিরাপদে আফগানিস্তান ত্যাগের সুযোগ দিতে তালেবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ওই প্রস্তাবে সাধারণ আফগানদের কাছে মানবিক সাহায্য পাঠানোর সুযোগ করে দিতেও তালেবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ
আগস্ট ৩০, ২০২১ ১২:৩০আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ আজ (সোমবার) জরুরি বৈঠকে বসছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-
ইসরাইলি হামলার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা পরিষদের প্রতি সিরিয়ার আহ্বান
আগস্ট ২১, ২০২১ ১০:০০সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার পুনরাবৃত্তি ঠেকাতে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক সরকার।
-
আমেরিকার সহযোগীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে তালেবান
আগস্ট ২১, ২০২১ ০১:০৬আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান তাদের বিরোধীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
-
নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিরপেক্ষ বিশেষজ্ঞদের বিবৃতি
আগস্ট ১৩, ২০২১ ১২:২০জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিরপেক্ষ বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলেছেন, কোনো কোনো দেশের পক্ষ থেকে একতরফা নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বহু দেশের জনগণ উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা যেসব দেশ এ ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে তাদেরকে এ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান অথবা নিষেধাজ্ঞার মাত্রা এতোটাই কমিয়ে আনা উচিত যাতে ওই দেশগুলোর উন্নয়ন ও মানবাধিকার ব্যহত না হয়।
-
ইসরাইলি জাহাজে হামলায় ইরানকে জড়িয়ে উত্থাপিত দলিল ‘জাল’
আগস্ট ০৮, ২০২১ ০৩:৩৯ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি তেল ট্যাংকারে হামলায় ইরানের জড়িত থাকার যে প্রমাণ তুলে ধরা হয়েছে তাকে ‘জাল’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি এক টুইটার বার্তায় কথিত ওই প্রমাণকে ভুয়া বলে মন্তব্য করেছেন।
-
তেহরান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করবে: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত
আগস্ট ০৭, ২০২১ ০৬:৫৯ইহুদিবাদী ইসরাইলের একটি তেল ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করে তেল আবিবসহ পশ্চিমা দেশগুলো যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘে প্রতিবাদ জানিয়েছে ইরান।
-
নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধী আমেরিকা
আগস্ট ০৭, ২০২১ ০৪:১৩ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা লাভের যে চেষ্টা করছে তার বিরোধিতা করেছে ওয়াশিংটন। কোনো মার্কিন কর্মকর্তার নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই বিরোধিতার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক।
-
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ: জাতিসংঘ মহাসচিবকে ইরানের চিঠি
জুলাই ৩১, ২০২১ ১২:০৪‘মার্কিন সরকার জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করে আজ পর্যন্ত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি’। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ পরমাণু সমঝোতাকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাব পাসের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এই সংস্থার মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে এ অভিযোগ করেন।
-
আফগানিস্তানের হেরাতে জাতিসংঘের দপ্তরে হামলা; এক পুলিশ নিহত
জুলাই ৩১, ২০২১ ০২:২৮আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে জাতিসংঘের দপ্তরে এক হামলায় একজন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর কয়েক সদস্য আহত হয়েছে।জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের ‘সরকারবিরোধী সশস্ত্র ব্যক্তিরা’ এ হামলা চালিয়েছে।