• ভাবনার জোরে প্রথম বারের মতো ড্রোন চালালেন একদল পাইলট

    ভাবনার জোরে প্রথম বারের মতো ড্রোন চালালেন একদল পাইলট

    এপ্রিল ২৬, ২০১৬ ০৮:৩৭

    মার্কিন একদল পাইলট এই প্রথমবারের মতো কেবলমাত্র ভাবনার জোরে ড্রোন পরিচালনা করতে পেরেছেন। এ ভাবে ড্রোন পরিচালনার জন্য পাইলটদের মস্তিষ্কের তৎপরতাকে ইলেক্ট্রো এনসেপাফালোগ্রাফি বা ইইজি’র মাধ্যমে ধারণ করা হয়েছে।

  • হিথরোতে যাত্রীবাহী বিমানকে আঘাত করেছে ‘ড্রোন’

    হিথরোতে যাত্রীবাহী বিমানকে আঘাত করেছে ‘ড্রোন’

    এপ্রিল ১৮, ২০১৬ ০৪:৪৭

    লন্ডনের হিথরো বিমান বন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় ড্রোন একটি বিমানকে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এ সত্ত্বেও বিমানটি নিরাপদে হিথরো বিমানবন্দরে নামতে পেরেছে।

  • আফগানিস্তান মার্কিন ড্রোন হামলায় নিহত ১৭ বেসামরিক মানুষ

    আফগানিস্তান মার্কিন ড্রোন হামলায় নিহত ১৭ বেসামরিক মানুষ

    এপ্রিল ০৮, ২০১৬ ১০:৫৮

    আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে। পাকাতিয়া প্রদেশের নেয়ামাতাবাদ এলাকায় গত বুধবার এ হামলা হয়েছে বলে স্থানীয় গ্রামীণ নেতারা জানিয়েছেন। অবশ্য হামলায় কেবলমাত্র উগ্রবাদীরা নিহত হয়েছে বলে মার্কিন এবং কর্মকর্তারা দাবি করেছেন।

  • ড্রোন হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যার কথা স্বীকার করলেন ওবামা

    ড্রোন হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যার কথা স্বীকার করলেন ওবামা

    এপ্রিল ০২, ২০১৬ ১৪:৫৪

    ২ এপ্রিল (রেডিও তেহরান): মুসলিম দেশগুলোতে ড্রোন হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ড্রোন হামলা যতটা নিখুঁত হওয়ার কথা ছিল ততটা নিখুঁত না হওয়ায় অতীতে বৈধভাবেই এই হামলার সমালোচনা করা হয়েছে। নিঃসন্দেহে এসব হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে যা হওয়া উচিত ছিল না।

  • ‘ইসরাইল থেকে ড্রোন কিনতে জালিয়াতির আশ্রয় নিল সৌদি আরব’

    ‘ইসরাইল থেকে ড্রোন কিনতে জালিয়াতির আশ্রয় নিল সৌদি আরব’

    মার্চ ৩১, ২০১৬ ০৭:৫৭

    ৩১ মার্চ (রেডিও তেহরান): ইহুদিবাদী ইসরাইল থেকে ড্রোন কিনছে সৌদি আরব। দক্ষিণ আফ্রিকার মধ্যস্থতায় ড্রোন কেনার ব্যবস্থা নেয়া হয়েছে। অবশ্য ড্রোন তৈরির নামে ইহুদিবাদী ইসরাইল থেকে ড্রোন কেনার এ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

  • ইরানি ড্রোন ওড়ানোর কথা নিশ্চিত করল আমেরিকা

    ইরানি ড্রোন ওড়ানোর কথা নিশ্চিত করল আমেরিকা

    জানুয়ারি ৩০, ২০১৬ ১১:৫৭

    ৩০ জানুয়ারি (রেডিও তেহরান): পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরীর উপর দিয়ে ইরানের গোয়েন্দা ড্রোন উড়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে আমেরিকা। মার্কিন পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার কেভিন স্টিফেন্স গতকাল এ কথা স্বীকার করেছেন। মার্কিন পঞ্চম নৌবহরের ঘাটি বাহরাইনে অবস্থিত।