• রাড্ডা সেন্টারে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি

    রাড্ডা সেন্টারে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি

    অক্টোবর ০১, ২০২৬ ১৪:৩৭

    রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন।

  • জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ: ৩-আর কৌশলে বাংলাদেশ পুনর্গঠনের বার্তা

    জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ: ৩-আর কৌশলে বাংলাদেশ পুনর্গঠনের বার্তা

    সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০৯:৫১

    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্বে চলমান সংঘাতের অবসানে যুদ্ধ ও মারণাস্ত্রের পরিবর্তে আলোচনা, কূটনীতি, পারস্পরিক সহযোগিতা ও মানবতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৬:৫৯

    ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার) ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, বিরোধীদলীয় নেতার অভিনন্দন

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, বিরোধীদলীয় নেতার অভিনন্দন

    আগস্ট ২০, ২০২৬ ১৮:০১

    দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

  • মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ২০ আগস্ট ভোট

    মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ২০ আগস্ট ভোট

    আগস্ট ১৩, ২০২৬ ১৪:৫৯

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার পর তার প্রার্থিতা চূড়ান্ত হয়।

  • শেখ হাসিনাকে দ্রুত ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তাগিদ

    শেখ হাসিনাকে দ্রুত ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তাগিদ

    আগস্ট ১০, ২০২৬ ১৭:৩৩

    বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অগ্রগতি এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

  • হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

    হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

    আগস্ট ০৯, ২০২৬ ২১:০৪

    চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বৈঠকে নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করা হয়েছে, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার আহ্বান জানান তিনি।

  • সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

    সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

    আগস্ট ০৫, ২০২৬ ১৯:২৫

    সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আল-খুরাইজির সঙ্গে আজ (বুধবার) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

  • তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে: চীনা রাষ্ট্রদূত

    তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে: চীনা রাষ্ট্রদূত

    জুলাই ০২, ২০২৬ ১৮:০৯

    ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা নদী প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প। তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুতই এগোবে। 

  • 'বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে অটল সরকার, সফল বিদেশ সফরের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী

    'বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে অটল সরকার, সফল বিদেশ সফরের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী

    জুন ২৭, ২০২৬ ১৮:৫১

    দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, তাঁর সরকারের মূল নীতি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। বাংলাদেশের মানুষ নিজেদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।