-
তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় পাশে দাঁড়াবে ইরান
আগস্ট ১২, ২০১৮ ১৪:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তুরস্কের ওপর সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞায় পাশে দাঁড়াবে তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
-
তুরস্কের সহযোগিতায় সন্ত্রাসীদের নিজস্ব 'সেনাবাহিনী' গঠনের চেষ্টা!
আগস্ট ১২, ২০১৮ ১৪:০৪সিরিয়ার উত্তর-পশ্চিম অংশে তুরস্কের সহযোগিতায় আঙ্কারার মদদপুষ্ট সন্ত্রাসীরা নিজস্বভাবে একটি জাতীয় সেনাবাহিনী গঠন করার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।
-
তুরস্ককে নতজানু করার চেষ্টা করছে আমেরিকা: এরদোগান
আগস্ট ১২, ২০১৮ ০২:১১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন সরকার তার দেশকে নতজানু করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তুরস্কের ওপর মার্কিন চাপ প্রয়োগ অব্যাহত থাকলে আঙ্কারা নতুন মিত্র ও বন্ধু খুঁজে নেবে।
-
তুরস্কের ওপর অর্থনৈতিক সংকট চাপিয়ে দেয়া লজ্জাজনক: ইরান
আগস্ট ১২, ২০১৮ ০১:৫৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেশার ঘোরে তুরস্কের ওপর যে অর্থনৈতিক সংকট চাপিয়ে দিয়েছেন তা লজ্জাজনক। ট্রাম্প তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর এ বক্তব্য দিলেন জারিফ।
-
তুর্কি-মার্কিন সম্পর্ক ঝুঁকির মুখে: এরদোগানের হুঁশিয়ারি
আগস্ট ১১, ২০১৮ ১৬:৩১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সতর্ক করে বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক অচল হয়ে যেতে পারে। ন্যাটো সামরিক জোটের দুই সদস্য দেশের মধ্যে যখন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে তখন তিনি এ মন্তব্য করলেন।
-
ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না তুরস্ক: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ১০, ২০১৮ ১৪:০৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার প্রক্রিয়া চালিয়ে যাবে। তিনি এমন সময় এ প্রত্যয় ব্যক্ত করলেন যখন মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে আমেরিকার কঠোর হুমকি রয়েছে।
-
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে গ্যাস আমদানি অব্যাহত রাখবে তুরস্ক
আগস্ট ০৯, ২০১৮ ০৬:১১মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি জ্বালানিমন্ত্রী ফাতিহ ডোনমেজ বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘ মেয়াদি যে গ্যাস চুক্তি রয়েছে তা অক্ষুণ্ণ থাকবে এবং গ্যাস আমদানি অব্যাহত রাখা হবে।
-
এবার আমেরিকার দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেন এরদোগান
আগস্ট ০৪, ২০১৮ ১৪:৩২তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে এবার আমেরিকার দুই কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
মারাত্মক কূটনৈতিক টানাপড়েনে আমেরিকা-তুরস্ক
আগস্ট ০২, ২০১৮ ১৬:৩০তুরস্কের বিচারমন্ত্রী আবদুল হামিদ গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলুর বিরুদ্ধে মার্কিন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করার ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে আংকারার মারাত্মক কূটনৈতিক টনাপড়েন দেখা দিয়েছে। দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে তুরস্ক।
-
আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের বাতিক: এবার টার্গেট ২ তুর্কি মন্ত্রী
আগস্ট ০২, ২০১৮ ০২:২১তুরস্কে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে একজন মার্কিন যাজককে আটকের প্রতিবাদে দু’জন তুর্কি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স এ খবর জানিয়ে ওই যাজক আটকের ঘটনাকে ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন।