-
অক্টোবরের মধ্যেই ইউ'তে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চায় তুরস্ক: এরদোগান
অক্টোবর ০২, ২০১৬ ১৪:৩৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সদস্যপদ লাভের বিষয়ে খেলার শেষ প্রান্তে এসে পৌঁছেছে।
-
তুর্কি সেনাবাহিনীর হামলায় ৯ কুর্দি বেসামরিক ব্যক্তি নিহত
সেপ্টেম্বর ২৯, ২০১৬ ১৩:২৭সিরিয়ার সীমান্তবর্তী একটি শহরে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত নয় ব্যক্তি নিহত হয়েছে।সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারা যখন সামরিক অভিযান অব্যাহত রেখেছে তখন এ হামলার খবর এলো।
-
সিরিয়ার গভীরে অভিযান চালাতে পারে তুরস্ক: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১৫:০৬তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশ সিরিয়ার গভীরে অভিযান পরিচালনার জন্য সেনা পাঠানোর চিন্তা করছে। নিরাপদ জোন প্রতিষ্ঠার জন্য এ কাজ করা হবে বলে তিনি জানান। ফ্রান্সের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স ২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
তুর্কি সেনা উপস্থিতি মসুল অভিযান বাধাগ্রস্ত করছে: ইরাকি প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১২:২৩ইরাকের ভূখণ্ড থেকে তুর্কি সেনাদেরকে সরিয়ে নিতে আবারো আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তুর্কি সেনা উপস্থিতির ফলে দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর সন্ত্রাসীমুক্ত করার অভিযান জটিল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
-
নিরাপত্তা কারণে তুরস্কে ব্রিটিশ দূতাবাস বন্ধ
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১১:৫৫তুরস্কের রাজধানী আঙ্কারার ব্রিটিশ দূতাবাস বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে আজ (শুক্রবার) দূতাবাস বন্ধ থাকবে বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে।
-
তুর্কি সেনাবাহিনীর হামলায় পিকেকে'র ১৬ গেরিলা নিহত
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ১৫:৪৭তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পুর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে নতুন করে আরো ১৬ সন্দেহভাজন কুর্দস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে গেরিলা নিহত হয়েছে।
-
তুরস্কে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন উদ্বেগের বিষয়: জাতিসংঘ
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ১০:২৩তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রা’দ আল-হোসেইন। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে তুরস্ক সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে।
-
বোমা হামলা থেকে বেঁচে গেলেন তুর্কি ক্ষমতাসীন দলের নেতা
সেপ্টেম্বর ১০, ২০১৬ ২১:২০তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির ডেপুটি চেয়ারম্যান মেহদি একের বোমা হামলার ষড়যন্ত্র থেকে বেঁচে গেছেন। তুরস্কের সরকারি কর্মকর্তারা এ খবর দিয়েছেন। তারা জানিয়েছেন, দেশের নিরাপত্তা বাহিনী মেহদি একেরকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
-
পিকেকে’র সঙ্গে সম্পর্কের অভিযোগে তুরস্কে ১১,৫০০ শিক্ষক বরখাস্ত
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ২০:২২তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এবার দেশটিতে ১১,৫০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এসব শিক্ষককে বেতনসহ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত হবে।
-
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে আরো ৭৩ সেনা বরখাস্ত
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ২১:৩২তুরস্কের সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে আরো ৭০ জন নতুন সেনা কর্মকর্তা ও সৈনিককে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, “বিমান বাহিনী থেকে ৭৩ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। এসব সেনা সদস্য আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা রাজনীতিক ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।”