-
তুরস্কের ২ জেনারেলকে আটক করে দেশে পাঠালো আমিরাত
জুলাই ২৬, ২০১৬ ১২:০৭সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দু’জন তুর্কি জেনারেলকে আটক করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হয়ে কাজ করতে ওই দুই জেনারেল আফগানিস্তানে মোতায়েন ছিলেন। তাদেরকে দুবাই থেকে আটক করে তুরস্কে ফেরত পাঠিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ।
-
সিরিয়ার জনগণের দুর্দশার জন্য রিয়াদ, আঙ্কারা এবং দোহা দায়ী: আল- জাফারি
জুলাই ২৬, ২০১৬ ১৩:৪০সিরিয়ার জনগণের দুর্দশার জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি।
-
এবার তুর্কি এয়ারলাইন্সের ২১১ কর্মী বরখাস্ত
জুলাই ২৫, ২০১৬ ২১:০৮তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘টার্কিশ এয়ারলাইন্স’র ২১১ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। আমেরিকায় বসবাসকারী ফতেউল্লাহ গুলেনের সঙ্গে এসব কর্মীর সম্পর্ক থাকার সন্দেহে তাদের বিরুদ্ধে কঠোর এ ব্যবস্থা নেয়া হয়েছে।
-
তুরস্কে ১৪ পাইলট আটক: ৪২ হেলিকপ্টার ও ১৪ যুদ্ধজাহাজ নিখোঁজ
জুলাই ২৫, ২০১৬ ০৭:০০তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর নতুন করে আরো ১৪ জন হেলিকপ্টার পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটি থেকে এসব পাইলটকে আটক করা হয়েছে বলে তুরস্কের পুলিশ জানিয়েছে।
-
তুরস্কে ন্যাটোর একটি ঘাঁটির কাছে অগ্নিকাণ্ড: নাশকতার আশংকা
জুলাই ২৫, ২০১৬ ০৬:০৪তুরস্কে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একটি ঘাঁটির কাছে ভয়াবহ আগুন লেগেছে। তুরস্কের পশ্চিমাঞ্চলে অবস্থিত এ ঘাঁটিতে নাশকতামূলক তৎপরতার কারণে আগুন ধরেছে কিনা তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
-
প্রেসিডেন্ট গার্ডবাহিনী ভেঙে দেয়ার ঘোষণা দিল তুরস্ক
জুলাই ২৪, ২০১৬ ০৫:৫৪তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম তুরস্কের প্রেসিডেন্ট গার্ড বাহিনীকে ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এ বাহিনী ভেঙে দেয়ার ঘোষণা দিলেন তিনি।
-
পাকিস্তানে গুলেন পরিচালিত ২১ স্কুল বন্ধের আহ্বান জানাল তুরস্ক
জুলাই ২৩, ২০১৬ ১২:১৩পাকিস্তানে তুরস্কের বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনের পরিচালিত শিক্ষা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছে আঙ্কারা। পাকিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সাদিক বাবর গিরগিন এ আহ্বান জানিয়েছেন।
-
তুরস্কের প্রেসিডেন্ট গার্ড বাহিনীর ২৮৩ সদস্যকে গ্রেফতার
জুলাই ২৩, ২০১৬ ১১:২০তুরস্কের কর্তৃপক্ষ দেশটির প্রেসিডেন্ট গার্ড বাহিনীর ২৮৩ সদস্যকে গ্রেফতার করেছে। গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গার্ড বাহিনীর এ সব সদস্যকে গ্রেফতার করা হয়।
-
দায়েশ ও ইসরাইলের সেবার দায়ে এরদোগানকে ক্ষমা চাইতে হবে: খাতামি
জুলাই ২২, ২০১৬ ১২:৪৯ইরানের প্রভাবশালী আলেম ও জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ইরান তুরস্কে সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার যে নিন্দা জানিয়েছে তার অর্থ তুর্কি প্রেসিডেন্টের অন্যায় আচরণগুলোকে স্বীকৃতি দেয়া নয়।
-
গুলেনের আন্দোলনকে ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস’ বললেন এরদোগান
জুলাই ২২, ২০১৬ ০৭:৪৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত তুর্কি বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনের আন্দোলনকে আরেকটি ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে দেখা হবে। গত শুক্রবার এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টাকে কেন্দ্র করে এ ঘোষণা দেয়া হলো।