• তুর্কি সীমান্তের কাছে বিপ্লব বিরোধী গোষ্ঠীর তৎপরতা বানচাল: নিহত ১

    তুর্কি সীমান্তের কাছে বিপ্লব বিরোধী গোষ্ঠীর তৎপরতা বানচাল: নিহত ১

    জুলাই ২১, ২০১৬ ২০:৪৫

    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তুর্কি সীমান্তবর্তী ইরানে ‘পশ্চিম আজারবাইজান’ প্রদেশে চার সদস্যের একটি বিপ্লব বিরোধী গোষ্ঠীর তৎপরতা বানচাল করে দিয়েছে। প্রতিবেশী দেশ তুরস্ক থেকে এ সব অপরাধী ইরানের ভূখণ্ডে ঢুকেছিল।

  • এবার তুরস্কে জরুরি অবস্থা জারি করলেন এরদোগান

    এবার তুরস্কে জরুরি অবস্থা জারি করলেন এরদোগান

    জুলাই ২১, ২০১৬ ০৫:৩৬

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাজধানী আঙ্কারা থেকে দেয়া সরাসরি ভাষণে দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা জারি করেন তিনি। তার সভাপতিত্বে আঙ্কারা প্রেসিডেন্ট প্রাসাদে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তুরস্কে জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়া হয়।

  • গুলেনকে বহিষ্কার করুন নইলে সম্পর্ক পুনর্মূল্যায়ন করব: আমেরিকাকে তুরস্ক

    গুলেনকে বহিষ্কার করুন নইলে সম্পর্ক পুনর্মূল্যায়ন করব: আমেরিকাকে তুরস্ক

    জুলাই ১৯, ২০১৬ ০৮:২০

    তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আবারো বলেছেন, আমেরিকায় অবস্থানরত তুর্কি বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনকে অবশ্যই আংকারার হাতে তুলে দিতে হবে অন্যথায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে। তুরস্ক বলছে, সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানসহ নানা ঘটনায় গুলেনের হাত রয়েছে।

  • প্রেসিডেন্ট এরদোগানের প্রাসাদ নির্মাণে ব্যয় সাড়ে ৬১ কোটি ডলার

    প্রেসিডেন্ট এরদোগানের প্রাসাদ নির্মাণে ব্যয় সাড়ে ৬১ কোটি ডলার

    জুলাই ১৯, ২০১৬ ০৭:৫০

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাজধানী আঙ্কারার উপকণ্ঠে সাড়ে ৬১ কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয়ে প্রেসিডেন্ট প্রাসাদ নির্মাণ করেছেন। ১১৫০ কক্ষের এ ‘শ্বেত প্রাসাদ’ নির্মাণে অর্থ ব্যয়ের বিন্দুমাত্র কার্পণ্য করা হয় নি। আতাতুর্ক ফরেস্ট ফার্ম’-এর পরিবেশ সংরক্ষিত অঞ্চলের তিন লাখ বর্গ মিটার এলাকা জুড়ে নির্মিত হয়েছে ‘শ্বেত প্রাসাদ।’

  • তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার পর ৯,০০০ সরকারি কর্মী বরখাস্ত

    তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার পর ৯,০০০ সরকারি কর্মী বরখাস্ত

    জুলাই ১৮, ২০১৬ ২০:০৩

    তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রায় ৯,০০০ সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান জোরদারের পরিপ্রেক্ষিতে এসব কর্মীকে বরখাস্ত করা হয়।

  • ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার কথা স্বীকার করলেন জেনারেল ওজতুর্ক

    ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার কথা স্বীকার করলেন জেনারেল ওজতুর্ক

    জুলাই ১৮, ২০১৬ ১৮:৩০

    তুরস্কে শুক্রবার রাতের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন দেশটির বিমান বাহিনীর সাবেক প্রধান জেনারেল আকিন ওজতুর্ক। তুর্কি সরকারি কৌঁসুলিদের কাছে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু খবর দিয়েছে। এর আগে প্রকাশিত খবরে তাকে অভ্যুত্থানের 'মূল পরিকল্পনাকারী' হিসেবে উল্লেখ করা হয়েছিল।

  • তুরস্কের সামরিক অ্যাটাশেকে আটক করল সৌদি আরব

    তুরস্কের সামরিক অ্যাটাশেকে আটক করল সৌদি আরব

    জুলাই ১৮, ২০১৬ ১৪:২৭

    তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে কুয়েতে নিযুক্ত তুর্কি সামরিক অ্যাটাশেকে আটক করেছে সৌদি আরব। মিকাইল গুল্লু নামে এ সামরিক অ্যাটাশেকে আটকের জন্য তুর্কি সরকার সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল।

  • তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ৮,০০০ পুলিশ বরখাস্ত

    তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ৮,০০০ পুলিশ বরখাস্ত

    জুলাই ১৮, ২০১৬ ১৩:৫৬

    তুরস্কে শুক্রবার রাতের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে প্রায় ৮,০০০ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, শত শত জেনারেলসহ প্রায় ৬,০০০ সেনা কর্মকর্তা ও বিচারককে আটক করা হয়েছে।

  • তুরস্ককে আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে হবে: ইইউ

    তুরস্ককে আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে হবে: ইইউ

    জুলাই ১৮, ২০১৬ ১৩:৫৪

    তুরস্ককে আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। দেশটিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের ওপর ব্যাপক দমন পীড়ন চালানো হতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে তখন তুর্কি সরকারের প্রতি এ আহ্বান জানাল ইইউ।

  • আমেরিকার জন্য তুরস্ক আবারো খুলে দিল ইনজারলিক ঘাঁটি

    আমেরিকার জন্য তুরস্ক আবারো খুলে দিল ইনজারলিক ঘাঁটি

    জুলাই ১৮, ২০১৬ ০৮:৫৩

    তুরস্ক সরকার ইনজারলিক বিমান ঘাঁটি পুনরায় মার্কিনীদের ব্যবহারের জন্য খুলে দিয়েছে। এ ঘাঁটি অভ্যুত্থানের সমর্থকরা ব্যবহার করে থাকতে পারে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি স্বীকার করার পর এটি খুলে দেয়া হয়। দায়েশ বিরোধী কথিত লড়াইয়ে দক্ষিণাঞ্চলীয় তুরস্কের আদানায় অবস্থিত ইনজারলিক বিমান ঘাঁটি মার্কিনীরা ব্যবহার করছে বলে জানিয়েছে পেন্টাগন।