-
পিকেকে হামলায় ৪ তুর্কি সেনা নিহত; আহত ২৭
মে ০১, ২০১৬ ১২:৪৭কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে গেরিলাদের হামলায় তুরস্কের চার সেনা নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মারদিন ও গাজিয়ানতেপ প্রদেশে আলাদা দুটি হামলায় এসব সেনা হতাহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নুসাইবিন শহরে সামরিক অভিযান চালানোর সময় পিকেকে গেরিলারা সেনাদের ওপর হামলা চালায়। এতে তিন সেনা নিহত ও ১৪ জন আহত হয়।
-
কাতারের তুর্কি ঘাঁটিতে সেনা পাঠাল আঙ্কারা
এপ্রিল ২৯, ২০১৬ ০৮:১১কাতারের একটি সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েন করেছে তুরস্ক। বিদেশের কোনো ঘাঁটিতে তুরস্ক এই প্রথম সেনা মোতায়েন করল। দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় এ কথা ঘোষণা করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু।
-
তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের সুযোগ নেই: রাশিয়া
এপ্রিল ২৬, ২০১৬ ২০:৫৭রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি মস্কোকে উদ্দেশ করে আংকারা এমন কিছু শত্রুতামূলক কাজ করেছে যার কারণে শিগগিরি তুরস্ক ও রাশিয়ার মধ্যকার তিক্ত সম্পর্ক স্বাভাবিক হবে না। ২০১৫ সালের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনার সময় রুশ মন্ত্রণালয় এ ভবিষ্যদ্বাণী করল। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি খবরটি দিয়েছে।
-
তুরস্কের মসজিদে দায়েশের রকেট হামলায় নিহত ১, আহত ২৬
এপ্রিল ২৫, ২০১৬ ০৭:১৩তুরস্কের একটি মসজিদে দায়েশের রকেট হামলায় ১ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় তুরস্কের সীমান্তবর্তী শহর কিলস’এর একটি মসজিদের ওপর এ হামলা চালানো হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর অব্যাহত হামলা থেকে এ অঞ্চলকে রক্ষা করা হবে বলে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর ঘোষণার পরপরই এ হামলা চালানো হলো।
-
সিরিয়ায় ‘সেইফ জোন’ সৃষ্টিতে জার্মানির চাপ; তুরস্কের সমর্থন
এপ্রিল ২৪, ২০১৬ ০৪:৩৮জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, উদ্বাস্তুদের জন্য সিরিয়ার ভেতরেই তুরস্ক সীমান্তের কাছে নিরাপদ অঞ্চল গঠন করতে হবে। এ বিষয়ে তিনি ব্যক্তিগভাবে চেষ্টা শুরু করেছেন বলে জানান। মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও মারকেলের ধারণাকে জোরালোভাবে সমর্থন দিয়েছে তুর্কি সরকার।
-
শরণার্থী চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ
এপ্রিল ২৩, ২০১৬ ১৩:৪১মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তুরস্কের সঙ্গে সম্পাদিত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’এর শরণার্থী বিষয়ক চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জলা মার্কেলসহ ইইউ নেতাদের প্রতি জানানো আহ্বানে এ কথা বলেছে হিউম্যান রাইটস।
-
তুর্কি সীমান্তরক্ষীদের গুলিতে সিরিয়ার মহিলা-শিশু নিহত
এপ্রিল ২১, ২০১৬ ০৯:৪০তুরস্কের সীমান্তরক্ষীদের গুলিতে সিরিয়ার অন্তত আটজন নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। যুদ্ধের কারণে সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এসব মানুষ। ব্রিটেনের দৈনিক পত্রিকা দ্যা টাইমস গতকাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
-
ওআইসি সম্মেলন সমাপ্ত; পড়ে শুনানো হয়নি বিবৃতি
এপ্রিল ১৫, ২০১৬ ১৭:৪৪ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র শীর্ষ সম্মেলন আজ (শুক্রবার) একটি বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে শেষ হয়েছে। তবে সংগঠনটির কোনো কোনো সদস্য দেশের বিরোধিতার কারণে বিবৃতিটি পড়ে শুনানো হয়নি।
-
‘আন-নুসরাকে অস্ত্র ও লোকবলের যোগান দিচ্ছে তুরস্ক’
এপ্রিল ১২, ২০১৬ ০৬:৩৩সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আন-নুসরাকে অস্ত্র এবং লোকবল যোগানো অব্যাহত রেখেছে তুরস্ক। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে তাকফিরি গোষ্ঠীর প্রায় ১০ হাজার সদস্য সমবেত হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার জেনারেল স্টাফ লে জেনারেল সের্গেই রুদস্কি।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করবে তুর্কি
এপ্রিল ০৮, ২০১৬ ১৪:১৪আঙ্কারা বলেছে, তুরস্ক এবং ইসরাইলের মধ্যে পুনরায় সম্পর্ক স্থাপনের বিষয়ে চুক্তি করার কাজে অগ্রগতি হয়েছে। ছয় বছর অচল হয়ে থাকার পর আঙ্কারা-তেলআবিব দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় স্বাভাবিক হতে চলেছে বলে জানানো হয়েছে।