পিকেকে হামলায় ৪ তুর্কি সেনা নিহত; আহত ২৭
https://parstoday.ir/bn/news/world-i8203-পিকেকে_হামলায়_৪_তুর্কি_সেনা_নিহত_আহত_২৭
কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে গেরিলাদের হামলায় তুরস্কের চার সেনা নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মারদিন ও গাজিয়ানতেপ প্রদেশে আলাদা দুটি হামলায় এসব সেনা হতাহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নুসাইবিন শহরে সামরিক অভিযান চালানোর সময় পিকেকে গেরিলারা সেনাদের ওপর হামলা চালায়। এতে তিন সেনা নিহত ও ১৪ জন আহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০১৬ ১২:৪৭ Asia/Dhaka
  • পিকেকে হামলায় ৪ তুর্কি সেনা নিহত; আহত ২৭

কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে গেরিলাদের হামলায় তুরস্কের চার সেনা নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মারদিন ও গাজিয়ানতেপ প্রদেশে আলাদা দুটি হামলায় এসব সেনা হতাহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নুসাইবিন শহরে সামরিক অভিযান চালানোর সময় পিকেকে গেরিলারা সেনাদের ওপর হামলা চালায়। এতে তিন সেনা নিহত ও ১৪ জন আহত হয়।

গাজিয়ানতেপ শহরে অন্য এক হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও ১৩ জন আহত হয়েছে। গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে এ হামলা চালায় পিকেকে। প্রাদেশিক গভর্নর আলী ইয়ারলিকাইয়া জানিয়েছেন, থানার প্রবেশপথেই হামলা চালায় গেরিলারা এবং এতে আহতদের অন্তত নয়জন পুলিশ সদস্য। নুসাইবিন শহরে অভিযান চালাতে গিয়ে পিকেকে গেরিলাদের গুলিতে এক সেনা ক্যাপ্টেন নিহত হওয়ার একদিন পর এসব হতআহতের ঘটনা ঘটল।

তুর্কি সরকার ও পিকেকে গেরিলাদের মধ্যে সই হওয়া অস্ত্রবিরতি চুক্তি ২০১৫ সালের জুলাই মাসে ভেঙে যায়। এরপর থেকে দু পক্ষ হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তবে সরকারি সেনা অভিযানে এ পর্যন্ত ৫,০০০ পিকেকে গেরিলা নিহত হয়েছে বলে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সম্প্রতি জানিয়েছেন। বিপরীতে সেনা মারা গেছে ৩০০।#

সিরাজুল ইসলাম/১