-
উত্তরাঞ্চলীয় কৌশলগত শহর মাজার শরিফের দখল নিয়েছে তালেবান
আগস্ট ১৫, ২০২১ ০১:২৭আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মাজার শরিফের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান। গত কয়েকদিন ধরে আফগান সেনাবাহিনী শহরটি রক্ষার জন্য কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল এবং দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল।শেষ পর্যন্ত গতকাল (শনিবার) বিকেলে তালেবানের হাতে শহরটির পতন হয়।
-
তালেবান আফগানিস্তানের স্বাধীনতা চায়: মোল্লা বারাদার
আগস্ট ১৫, ২০২১ ০০:৫৪তালেবানের উপ-প্রধান মোল্লা আব্দুলগনি বারাদার ঘোষণা করেছেন, তারা এখনো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী; তবে তাদের মূল লক্ষ্য আফগানিস্তানের স্বাধীনতা অর্জন করা। তিনি শনিবার এক বিবৃতিতে একথা বলেন বলে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।
-
হেরাতে ইরানি কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: তালেবান
আগস্ট ১৫, ২০২১ ০০:৪৩ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হেরাতের ইরানি কনস্যুলেটসহ সকল বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে তালেবান ঘোষণা করেছে। গত শুক্রবার তালেবান এই শহরটি দখল করে নেয়।
-
'সেনাবাহিনী পুনর্গঠন করে তালেবানকে ঠেকানো এখন অগ্রাধিকার'
আগস্ট ১৪, ২০২১ ১৫:২২আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, দেশের সামরিক বাহিনীকে পুনর্গঠিত করে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা এখন তার সরকারের কাছে অগ্রাধিকার পাচ্ছে। যখন তালেবান যোদ্ধারা দেশটির একের পর এক প্রদেশ দখল করে নিচ্ছে এবং রাজধানী কাবুলের অনেকটা দ্বারপ্রান্তে চলে এসেছে তখন প্রেসিডেন্ট গনি এ আশা করছেন।
-
তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে আফগানিস্তানের পথে বাংলাদেশি জঙ্গিরা
আগস্ট ১৪, ২০২১ ১১:০০তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যে ভারতে ধরা পড়েছে, আর কিছু হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
-
স্পর্শকাতর দলিল-দস্তাবেজ ধ্বংস করে ফেলুন
আগস্ট ১৪, ২০২১ ০৭:৪৩আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য, দলিল-দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংস করার জন্য দূতাবাস কর্মীদের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার।
-
আশরাফ গনি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের মার্কিন পরিকল্পনা ফাঁস
আগস্ট ১৪, ২০২১ ০২:৩৩আমেরিকা আফগানিস্তানের আশরাফ গনি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করেছে বলে খবর দিয়েছে একটি আফগান পত্রিকা। দেশের বিভিন্ন প্রদেশ দখল করে তালেবান যখন রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে তখন আফগানিস্তানে ‘মার্কিন অভ্যুত্থানের’ খবর দিয়েছে দৈনিক অ্যারিয়া নিউজ।
-
মার্কিন দূতাবাসে হামলা না চালাতে তালেবানের প্রতি আমেরিকার আহ্বান
আগস্ট ১৪, ২০২১ ০২:১১রাজধানী কাবুল দখল করলে তালেবান যাতে মার্কিন দূতাবাসে হামলা না করে সেজন্য এই গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে মার্কিন আলোচক দল। একাধিক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে দৈনিক নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এ খবর দিয়েছে।
-
একের পর এক বিজয় আমাদের জনপ্রিয়তার প্রমাণ: তালেবান
আগস্ট ১৪, ২০২১ ০১:৩৫আফগানিস্তানের তালেবান এক বিবৃতি প্রকাশ করে বলেছে, দ্রুতগতিতে তাদের হাতে দেশটির একের পর এক প্রদেশের পতন প্রমাণ করে আফগান জনগণের মধ্যে তালেবানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।তালেবানের বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
-
ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে শর্ত দিলেন প্রেসিডেন্ট আশরাফ গনি
আগস্ট ১৩, ২০২১ ১৭:২৩আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, দেশের জনগণ চাইলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। আফগানিস্তানের বার্তা সংস্থা ‘আওয়া’ জানিয়েছে, প্রেসিডেন্ট গনি শুক্রবার কাবুলে বিশ্ব যুব দিবসের এক অনুষ্ঠানে নিজের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।