-
তালেবানের নয়া প্রধান আলোচক মোল্লা আব্দুল গনি বারাদার
জানুয়ারি ২৫, ২০১৯ ১২:২৮আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান তাদের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুলগনি বারাদারকে তাদের প্রধান আলোচক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এখন থেকে কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
-
৪ দিন ধরে চলছে তালেবান-আমেরিকা আলোচনা
জানুয়ারি ২৪, ২০১৯ ২০:০৪কাতারের রাজধানী দোহায় তালেবান নেতারা ও আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ টানা চারদিন ধরে আলোচনা করছেন। মূলত এ আলোচনা দুদিন চলার কথা থাকলেও পরে তা বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা একে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।
-
‘চাপ প্রয়োগ করতে’ পাকিস্তানে তালেবানের সিনিয়র নেতা আটক
জানুয়ারি ১৫, ২০১৯ ০৬:৫৭পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহর থেকে আফগানিস্তানের একজন সিনিয়র তালেবান নেতাকে আটক করা হয়েছে। আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে এই গোষ্ঠীর ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে ইসলামাবাদ এ পদক্ষেপ নিয়েছে বলে তালেবান মনে করছে।
-
‘সৌদি আরবের বৈঠকে যোগ দেবে না তালেবান’
জানুয়ারি ০৭, ২০১৯ ০৮:৫৩আমেরিকার সঙ্গে পরিকল্পিত শান্তি আলোচনায় যোগ দেবে না আফগানিস্তানের তালেবান। চলতি মাসে এ আলোচনা সৌদি আরবে হওয়ার কথা ছিল। কিন্তু তার বদলে আলোচনা কাতারে সরিয়ে নেয়ার ইচ্ছা ব্যক্ত করেছে তালেবান।
-
তালেবানের হাতে ২১ নিরাপত্তা সদস্য নিহত; সারে পুলের পতনের আশংকা
জানুয়ারি ০২, ২০১৯ ০৮:৪১আফগান তালেবানের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ২১ জন সদস্য নিহত ও বহু আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় সারে পুল প্রদেশের সাইয়্যাদ এলাকায় তালেবানের দফায় দফায় হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর এসব সদস্য হতাহত হয়।
-
আফগান সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৬:৪৪আগামী মাসে সৌদি আরবে শান্তি আলোচনায় বসার জন্য আফগান সরকার যে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তা সরাসরি নাকচ করেছে তালেবান। তালেবান নেতারা বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনা হবে; আফগান সরকারের সঙ্গে নয়।
-
আফগান সরকারের সঙ্গে আলোচনার খবর নাকচ করল তালেবান
ডিসেম্বর ৩০, ২০১৮ ০৩:৩৩সৌদি আরবের জেদ্দায় আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে তালেবান বৈঠকে বসতে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছে এই জঙ্গি গোষ্ঠী।
-
সোভিয়েত বাহিনীর পরিণতি ভোগ করবে আমেরিকা: তালেবানের হুঁশিয়ারি
ডিসেম্বর ২৮, ২০১৮ ০৩:৫৮জঙ্গি গোষ্ঠী তালেবান আমেরিকাকে এই বলে হুঁশিয়ার করে দিয়েছে যে, দেশটি যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার না করলে তাকে সাবেক সোভিয়েত ইউনিয়নের পরিণতি ভোগ করতে হবে।
-
তালেবানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করল ইরান
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৪:৩৫আফগানিস্তানের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সাহায্য করার জন্য তালেবান যোদ্ধাদের সঙ্গে আলোচনা করার কথা নিশ্চিত করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আলোচনা অব্যাহত থাকবে। ইরানের প্রেস টিভি এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
-
শান্তি আলোচনা: তালেবানকে ভর্ৎসনা করল আফগান সরকার
ডিসেম্বর ২২, ২০১৮ ০৪:০৪আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোয় উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানকে ভর্ৎসনা করেছে কাবুল সরকার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসে তালেবান।