-
‘অশিষ্ট’ আচরণের ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করল ইরান
জুলাই ১৮, ২০২০ ০২:১৩ইরানের তেল বিক্রির অর্থ আটকে দেয়ার ‘অশিষ্ট’ আচরণের ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, এই ‘অগ্রহণযোগ্য’ ও ‘অন্যায়’ আচরণের কোনো ব্যাখ্যা থাকতে পারে না।
-
ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে অজুহাত খুঁজছে আমেরিকা: চীন
জুলাই ১৮, ২০২০ ০১:৫৩চীন বলেছে, আমেরিকা জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে এমন কিছু অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে যেগুলোর কোনো ভিত্তি নেই।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র এক বক্তব্য প্রত্যাখ্যান করে শুক্রবার এ মন্তব্য করেন।
-
তেহরানগামী ফ্লাইট আবার চালু করবে এমিরেটস এয়ারলাইন্স
জুলাই ১৭, ২০২০ ০৩:১৮সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স ঘোষণা করেছে, তারা শিগগিরই আবার তেহরানগামী ফ্লাইট চালু করবে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর এমিরেটস ফ্লাইট বন্ধ করে দেয়। চার মাস বন্ধ থাকার পর এমিরেটস নতুন করে ফ্লাইট চালু করতে যাচ্ছে।
-
নিষেধাজ্ঞায় প্রতিরক্ষা খাতে ইরানের উন্নয়ন থেমে থাকেনি: হাতামি
জুলাই ১৫, ২০২০ ০২:৪৯ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, নিষেধাজ্ঞার কারণে তার দেশের প্রতিরক্ষা খাতের উন্নয়ন থেমে থাকেনি।তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক বক্তব্যে ইরানের ওপর বিগত ৪০ বছর ধরে আমেরিকাসহ পাশ্চাত্যের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।
-
ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করল ইরান
জুলাই ১৩, ২০২০ ০১:৫২ইরানের আকাশে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানে বিমান চলাচল কর্তৃপক্ষ।
-
আলোচনায় না বসে সুযোগ হাতছাড়া করছে ইরান: ব্রায়ান হুক
জুলাই ১১, ২০২০ ০৫:১২মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক দাবি করেছেন, ইরান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় না বসে মূল্যবান সুযোগ হাতছাড়া করছে। আল-মনিটরকে দেয়া এক সাক্ষাৎকারে হুক ইরানের বিরুদ্ধে আমেরিকার চিরাচরিত অভিযোগগুলির পুনরাবৃত্তি করেন।
-
ইরানের সঙ্গে যুদ্ধ চায় না আমেরিকা: মার্কিন জেনারেল ম্যাকেনজি
জুলাই ১০, ২০২০ ০২:০২পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে সিদ্ধান্ত মার্কিন প্রশাসন নিয়েছে তাতে সামরিক হামলা অন্তর্ভুক্ত নয়। তিনি লেবাননের একটি এলবিএসআই চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, মার্কিন সেনাবাহিনী ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না।
-
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ইরানের সেনাপ্রধানের সাক্ষাৎ
জুলাই ১০, ২০২০ ০১:২৭সিরিয়া সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রাজধানী দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
সামরিক চুক্তি সই: সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করবে ইরান
জুলাই ০৯, ২০২০ ০১:০৭সামরিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সার্বিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছে ইরান ও সিরিয়া। দামেস্ক সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান লে. জেনারেল আলী আব্দুল্লাহ আইয়্যুব গতকাল (বুধবার) এ চুক্তিতে সই করেন।
-
রেজায়িনেজাদ পরমাণু স্থাপনায় বিস্ফোরণের খবর অস্বীকার করল ইরান
জুলাই ০৮, ২০২০ ০১:৩৪ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজ্দ প্রদেশে অবস্থিত শহীদ রেজায়িনেজাদ পরমাণু স্থাপনায় বিস্ফোরণের খবর অস্বীকার করেছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থা গতকাল (মঙ্গলবার) এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ওই স্থাপনায় কোনো বিস্ফোরণ ঘটেনি।