-
ইরানের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হবে না: প্রেসিডেন্ট
জুলাই ০৬, ২০২০ ০১:১২ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, শত্রুরা তার দেশের অর্থনীতিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করছে তা কখনও সফল হবে না।তিনি রোববার তেহরানে সরকারের অর্থনীতি বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে এ প্রত্যয় জানান।
-
ইরানের বিচার বিভাগ সম্পর্কে ফরাসি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করল তেহরান
জুলাই ০২, ২০২০ ০২:২২ইরানের আদালতের রায় সম্পর্কে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, এদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।
-
সন্ত্রাসী মার্কিন সেনাদের অবিলম্বে সিরিয়া ত্যাগ করতে হবে: ইরান
জুলাই ০২, ২০২০ ০১:১৫ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয়। তিনি আরো বলেছেন, মার্কিন সন্ত্রাসী সেনাদেরকে অবিলম্বে সিরিয়া ত্যাগ করতে হবে এবং দেশটির সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব সিরিয়ার সেনাবাহিনীর হাতে ন্যস্ত করতে হবে।
-
তেহরানের ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১৯ আহত ১৪
জুলাই ০১, ২০২০ ০৬:১৪ইরানের রাজধানী তেহরানের উত্তর প্রান্তে একটি ক্লিনিকে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণের ফলে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালেকি আজ (বুধবার) সকালে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মধ্যে ১৫ জন নারী ও চারজন পুরুষ।
-
ইরান ও ইরাকের অভিন্ন শত্রু আমেরিকা ও ইসরাইল: স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ২৮, ২০২০ ০১:১৪ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল হচ্ছে ইরান ও ইরাকের যৌথ শত্রু। এসব শত্রু মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে এবং তেহরান ও বাগদাদের ঘনিষ্ঠ সম্পর্ক নস্যাত করতে বদ্ধপরিকর।
-
‘সাদ্দামের রাসায়নিক হামলায় পশ্চিমা সমর্থনের কথা ভুলবে না ইরান’
জুন ২৮, ২০২০ ০০:৪৪ইরানের ‘সারদাশ্ত’ এলাকায় ইরাকের সাবেক শাসক সাদ্দামের ভয়াবহ রাসায়নিক বোমা হামলায় পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতার কথা ইরানি জনগণ কোনদিনও ভুলবে না। ওই হামলার বার্ষিকীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছে।
-
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: আমেরিকা
জুন ২৬, ২০২০ ০৩:৪১মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বলেছেন, ওয়াশিংটন ইরানের ওপর চাপ প্রয়োগ করে দেশটির অর্থনীতিকে কোণঠাসা করে ফেলার চেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) ইরানের স্টিল ও ধাতব সামগ্রী রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে একথা বলেন।
-
মার্কিন সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদের বড় শিকার ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
জুন ২৬, ২০২০ ০২:৩৬আমেরিকা তার বার্ষিক প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের যে অভিযোগ এনেছে তার কঠোর জবাব দিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি মার্কিন সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বৃহস্পতিবার রাতে তেহরানে বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধ বা এ সংক্রান্ত মূল্যায়ন প্রকাশ করার কোনো অধিকার সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আমেরিকার নেই।
-
বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স শিগগিরই ফ্রান্সে পাঠানো হচ্ছে: জারিফ
জুন ২৩, ২০২০ ০২:৫৭গত জানুয়ারি মাসে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত ইউক্রেনের যাত্রীবাহী বিমানের ব্ল্যাকবক্স কয়েকদিনের মধ্যে ফ্রান্সে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি সোমবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইনের সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রতিশ্রুতি দেন।
-
তেহরানের আকাশে বলয়গ্রাস সূর্যগ্রহণ
জুন ২২, ২০২০ ১২:৩৪বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে। ইরানের রাজধানী তেহরানে সূর্যগ্রহণ শুরু হয় ৯:০৫ মিনিটে আর শেষ হয় ১১:৩৭ মিনিটে। বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়।