-
২শ বছরের মসজিদ পুনর্নির্মাণে বিএসএফ'র বাধা!
মার্চ ২৪, ২০২১ ১৩:৩১শ্রোতা/পাঠক! ২৪ মার্চ বুধাবরের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
তিস্তার সমাধান ভারত করবে না, বাংলাদেশ সমাধান খুঁজে নিচ্ছে: ড.ইমতিয়াজ আহমেদ
মার্চ ২৪, ২০২১ ১২:৫৪ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ঢাকা আসছেন। ব্যাপক প্রস্তুতি চলছে। তবে নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন মূলত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে।
-
মোদির সফর নিয়ে উসকানি না দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের
মার্চ ২৩, ২০২১ ১৪:০৫বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি এবং যেকোনো ধরনের উসকানি না দিতে আন্দোলনকারীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
কথাবার্তা: ৩০ মিনিটেই তছনছ নোয়াগাঁও!
মার্চ ২২, ২০২১ ১২:২৩সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
বাংলায় তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছে ‘দিদি’: নরেন্দ্র মোদি
মার্চ ২১, ২০২১ ১৫:৪৯ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ করে বলেছেন, বাংলায় তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছেন ‘দিদি’। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) বাঁকুড়ায় বিজেপি’র এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
‘দিদি’ ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন : মোদি
মার্চ ২০, ২০২১ ১৫:১২ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, ‘দিদি’ ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) খড়গপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বাংলাদেশে মোদির সফরে সর্বোচ্চ নিরাপত্তা দেব: পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২০, ২০২১ ১৪:৩২বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডঃ আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
-
কথাবার্তা: সহিংসতার আশঙ্কা, ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি
মার্চ ২০, ২০২১ ১৪:২০প্রিয় পাঠক/শ্রোতা! ২০ মার্চ শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
-
ঢাকায় মিছিল: 'মোদিকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দেওয়া হবে না'
মার্চ ১৯, ২০২১ ১২:০৮জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও সমমনা ইসলামিক দলগুলোর সমন্বয়ক মাওলানা আব্দুর রব ইউসুফী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের স্বার্থবিরোধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দেওয়া হবে না।
-
বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, আর নির্বাচন এলে ক্যাশ বেলুন: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ১৮, ২০২১ ১৬:৪১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, আর নির্বাচন এলে ক্যাশ বেলুন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) গড়বেতায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।