ট্রাম্প কঠিন সংকটে আটকে গেছেন
https://parstoday.ir/bn/news/world-i158654-ট্রাম্প_কঠিন_সংকটে_আটকে_গেছেন
পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া কমিটির উপ-প্রধান নাসরুদ্দিন আমের বলেছেন, আলোচনায় ইরানের অনুপস্থিতিই যথেষ্ট প্রমাণ এবং স্পষ্ট ইঙ্গিত যে, বর্তমানে ইরানই প্রাধান্য ধরে রেখেছে।
(last modified 2026-04-22T00:15:56+00:00 )
এপ্রিল ২২, ২০২৬ ০৮:৪০ Asia/Dhaka
  • আমের
    আমের

পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া কমিটির উপ-প্রধান নাসরুদ্দিন আমের বলেছেন, আলোচনায় ইরানের অনুপস্থিতিই যথেষ্ট প্রমাণ এবং স্পষ্ট ইঙ্গিত যে, বর্তমানে ইরানই প্রাধান্য ধরে রেখেছে।

তিনি আরও বলেন, ইরান নতুন দফার আলোচনায় সম্মতি দেওয়ার আগেই  যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি করে ইসলামাবাদে যাওয়া এবং পরবর্তীতে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত, এসব থেকে এটা স্পষ্ট যে, ট্রাম্প গভীর সংকটে পড়েছেন।

আমের জোর দিয়ে বলেন, ইরানে অভ্যন্তরীণ মতবিরোধ আছে—এযন দাবি আসলে তার হারানো সম্মান রক্ষারই আরেকটি প্রচেষ্টা।

এই প্রসঙ্গে ব্রিটিশ লেখক ওয়েন জোন্সও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একতরফা যুদ্ধবিরতি বাড়ানোর প্রতিক্রিয়ায় বলেন: “আজ ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি আবার ইরানে বোমা হামলা শুরু করতে চান। এখন তিনি বলছেন যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে—সম্পূর্ণ অসংগতিপূর্ণ। তিনি নিজেই জানেন না তিনি কী করছেন।”

ডোনাল্ড ট্রাম্প গত রাতের শেষভাগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান যে, আলোচনার ফলাফল স্পষ্ট না হওয়া পর্যন্ত তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াচ্ছেন। এই একতরফা ঘোষণাটি এমন সময় এসেছে, যখন ইরান থেকে যুদ্ধবিরতি বাড়ানোর কোনো অনুরোধই করা হয়নি।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন