-
কথাবার্তা: করোনা এখনও হত্যাকারী-বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
জুন ০২, ২০২০ ১২:০০রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ভারতে অন্য দেশের তুলনায় করোনায় মৃত্যুর হার কম: মোদির দাবি
মে ৩১, ২০২০ ১২:০৫ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। অন্য দেশের তুলনায় এ দেশে করোনায় মৃত্যুর হার অনেক কম। তিনি আজ (রোববার) রেডিওতে ‘মন কী বাত’ (মনের কথা) অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
-
ভারতের কেন্দ্রীয় সরকারের বর্ষপূর্তিকে স্বর্ণযুগের সঙ্গে তুলনা মোদির, বিশ্লেষকের প্রতিক্রিয়া
মে ৩০, ২০২০ ১৫:০১ভারতের কেন্দ্রীয় সরকারের বর্ষপূর্তিকে স্বর্ণযুগের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিলেন মোদি। ৩০ মে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ এক বছর কেটে গিয়েছে তাঁর দ্বিতীয় দফার শাসনকালের। এসময়ের মধ্যে সাফল্যের বিস্তারিত খতিয়ান তুলে ধরে দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী মোদি।’
-
আম্পানে ক্ষয়ক্ষতি: পশ্চিমবঙ্গের জন্য হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদির
মে ২২, ২০২০ ১৪:৩৯ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য এক হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ (শুক্রবার) আম্পানের ক্ষয়ক্ষতি দেখতে পশ্চিমবঙ্গের দুর্গত এলাকা পরিদর্শনের পরে প্যাকেজের কথা ঘোষণা করেন।
-
ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা, সমালোচনা বিরোধীদের
মে ১৩, ২০২০ ১১:০০ভারতের অর্থনীতিকে চাঙ্গা করে স্বনির্ভরতার লক্ষ্যে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ লাখ কোটি টাকার যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন তার তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। কোথায়, কোন খাতে, কত টাকা কীভাবে খরচ হবে, প্রধানমন্ত্রী সে সংক্রান্ত কোনও বিস্তারিত তথ্য না দেওয়ায় ওই ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
-
করোনা সঙ্কট থেকে নিজেকে রক্ষায় ভারত অনেকাংশে সফল হয়েছে: মোদি
মে ১১, ২০২০ ১৪:৪৭ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবিলায় লকডাউনসহ বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। আজ (সোমবার) বিকেলে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন।
-
ভারতের অন্ধ্রপ্রদেশে কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত ১১
মে ০৭, ২০২০ ১১:৩৬ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্যাস লিকের ফলে গুরুতর অসুস্থ ৮০ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
-
বিশ্বকে করোনা মুক্ত করতে রমজানে আরও বেশি ইবাদত করার আহ্বান মোদির
এপ্রিল ২৬, ২০২০ ১৩:৩৮ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেডিওতে ‘মন কি বাত’ (মনের কথা) অনুষ্ঠানে রমজান মাসে আরও বেশি করে ইবাদতের মধ্য দিয়ে বিশ্বকে করোনা মুক্ত করার আহ্বান জানিয়েছেন। আজ (রোববার) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি ওই আহ্বান জানান।
-
মোদিকে নাৎসি বলে কঠোর সমালোচনায় পড়লেন ইমরান খান
এপ্রিল ২০, ২০২০ ১২:০৪ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, তার ভাষায়, নাৎসি বলে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
-
ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন মোদি, বিরোধীদের সমালোচনা
এপ্রিল ১৪, ২০২০ ০৯:১৭করোনাভাইরাস মোকাবিলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল ১০ টায় দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা করেন। ২১ দিনের লকডাউনের শেষে আজ নতুন করে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।