-
মোদির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সাক্ষাৎ, কাশ্মীরে যাবেন আগামীকাল
অক্টোবর ২৮, ২০১৯ ১৩:২১নয়াদিল্লিতে ইউরোপীয় পার্লামেন্টের ২৮ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার) ওই বৈঠকে জম্মু-কাশ্মীরের বিষয়ে খোলামেলা আলোচনা হয় এবং সেখানকার বর্তমান পরিস্থিতি ও সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে কথা হয়। আগামীকাল (মঙ্গলবার) ইউরোপীয় সংসদের ২৮ সদস্যের প্রতিনিধি দল জম্মু-কাশ্মীর সফর করবে বলে আশা করা হচ্ছে।
-
নরেন্দ্র মোদির মুখে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যন্ত্রণার কথা
অক্টোবর ২৮, ২০১৯ ১০:৫০ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর নিয়ে যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন। গতকাল (রোববার) জম্মু-কাশ্মীরের পুঞ্চের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করেন।
-
পাকিস্তানে মোদির বিমান উড়তে দেয়ার অনুরোধ আবারও নাকচ
অক্টোবর ২৭, ২০১৯ ১৬:০৬পাকিস্তান সরকার সেদেশের আকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান উড়তে দেয়ার ভারতীয় অনুরোধ আবারও নাকচ করে দিয়েছে।
-
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোয় মোদির তুরস্ক সফর বাতিল
অক্টোবর ২০, ২০১৯ ১৫:২৭কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে আঙ্কারা সরকার পাকিস্তানের অবস্থানকে সমর্থন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত তুরস্ক সফর বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বড় বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ২৭/২৮ অক্টোবর সৌদি আরব যাচ্ছেন। সেখান থেকে তাঁর তুরস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন তিনি আর সেখানে যাবেন না।
-
কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণে ক্ষুব্ধ ব্যক্তিদের সাজা দেয়া উচিত: মোদি
অক্টোবর ১৯, ২০১৯ ১৬:৫২ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণে যারা ক্ষুব্ধ তাদেরকে সাজা দেয়া উচিত এবং রাজনীতি থেকে বিদায় করে দেয়া উচিত। হরিয়ানা বিধানসভার নির্বাচন উপলক্ষে আজ (শনিবার) তিনি সেখানকার হুদা ময়দানে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
প্রধানমন্ত্রী মোদি কেবল মিথ্যা প্রতিশ্রুতি দেন: রাহুল গান্ধী
অক্টোবর ১৪, ২০১৯ ১৬:১৫ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের সমালোচনা করে বলেছেন, ‘আজকাল মোদিজী এবং খাট্টারজী’র ভাষণে কেবল মিথ্যা প্রতিশ্রুতি শোনা যায়।' তিনি আজ (সোমবার) হরিয়ানার নুহতে বিশাল জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
অর্থনীতি রসাতলে গেলেও মোদির মুখে কোনও কথা নেই: রাহুল গান্ধী
অক্টোবর ১৩, ২০১৯ ১৭:৪৭ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশের অর্থনীতি রসাতলে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে কোনও কথা নেই! মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (রোববার) লাতুরে দলীয় এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
-
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে বিরোধী দলের প্রতি মোদির চ্যালেঞ্জ
অক্টোবর ১৩, ২০১৯ ১৫:৫৪ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ দিয়েছেন। আজ (রোববার) মহারাষ্ট্রে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, আমি বিরোধীদের চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে জম্মু-কাশ্মীর নিয়ে তারা স্পষ্ট কথা বলুক। নির্বাচনি ইস্তেহারে বিরোধীরা বলুক, ক্ষমতায় এলে তারা ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা ফিরিয়ে আনবে।
-
ভারতে দু’দিনের সফরে চীনের প্রেসিডেন্ট, স্বাগত জানালেন মোদি
অক্টোবর ১১, ২০১৯ ১৬:০৪চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু’দিনের সফরে ভারতে এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি ঘরোয়া বৈঠকে অংশগ্রহণ করবেন।
-
প্রধানমন্ত্রীর সমালোচকদের শত্রু বা দেশবিরোধী মনে করার কারণ নেই: শশী থারুর
অক্টোবর ০৯, ২০১৯ ১৪:২৬ভারতীয় সংসদের তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠিতে লিখেছেন, প্রধানমন্ত্রীর সমালোচকদের শত্রু বা দেশ-বিরোধী মনে করার কারণ নেই।