-
আফগানিস্তান পরিস্থিতির ব্যাপারে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ
জুলাই ২৬, ২০২১ ০৩:২৩আফগানিস্তানকে ‘সন্ত্রাসীদের অভয়ারণ্যে’ পরিণত করার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ এই অভিযোগ করে বলেছেন, ভারত সরকার আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের অজুহাতে ঠিকাদারের ছদ্মাবরণে নিজের বাহিনীকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পাঠাচ্ছে। আর এসব ঠিকাদার আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদ ঠেলে দিচ্ছে।
-
ভারতের কাছ থেকে অস্ত্র সাহায্য পাওয়া খবর অস্বীকার করল আফগানিস্তান
জুলাই ১৪, ২০২১ ০৬:২৭ভারত গোপনে আফগানিস্তানে অস্ত্রসাহায্য পাঠিয়েছে বলে পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে আফগান সরকার। নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস বলেছে, পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত যে খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই।
-
রায়িসির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উচ্ছ্বাস
জুলাই ১১, ২০২১ ০৬:৪৩ইরানের নবনির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শাসনামলে ভারতের সঙ্গে ইরানের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভারতকে আমন্ত্রণ জানানোয় জয়শঙ্কর উচ্ছ্বাস প্রকাশ করে তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন।
-
প্রথমবারের মতো তালেবানের সঙ্গে যোগাযোগ করল ভারত
জুন ১০, ২০২১ ০১:০৯ভারত প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের ‘তিনটি নিরাপত্তা সূত্রের’ বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা তালেবানের উপ প্রধান ও প্রধান আলোচক মোল্লা আব্দুলগনি বারাদারসহ কয়েকজন তালেবান নেতার সঙ্গে যোগাযোগ করেছে।
-
অশুভ উদ্দেশ্যে নয়াদিল্লির বিস্ফোরণে ইরানকে জড়ানো হচ্ছে: দূতাবাস
মার্চ ১০, ২০২১ ০৩:১৩নয়াদিল্লির ইসরাইলি দূতাবাসের সামনে একটি ছোটখাট বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে যে খবর বেরিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। নয়াদিল্লিস্থ ইরান দূতাবাস মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার অশুভ উদ্দেশ্যে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
-
কথাবার্তা: ভারতে কৃষক আন্দোলনের নতুন মাত্রা-সিল করা হলো দিল্লির সীমানা, উদ্বেগে বিজেপি
নভেম্বর ৩০, ২০২০ ১৩:০৬সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩০ অক্টোবার সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
দিল্লি সহিংসতা: তাহির হুসেনের স্বস্তি, কাউন্সিলর পদ থেকে অপসারণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট
নভেম্বর ০৭, ২০২০ ১২:০২ভারতের পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার অভিযুক্ত কাউন্সিলর তাহির হুসেনকে অযোগ্য ঘোষণা করার পূর্ব দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের (ইডিএমসি) সিদ্ধান্তকে স্থগিত করেছে দিল্লি হাইকোর্ট। অর্থাৎ মিউনিসিপাল কর্পোরেশনে তাহির হুসেনের সদস্যপদ অটুট থাকবে। পুলিশের পক্ষ থেকে তাকে মূল অভিযুক্ত করা হয়েছে।
-
এবার দিল্লি সংখ্যালঘু কমিশনের সাবেক প্রধানের বাড়িতে ‘এনআইএ’র তল্লাশি
অক্টোবর ২৯, ২০২০ ১২:০২সন্ত্রাসে অর্থ জোগানোর অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দিল্লি সংখ্যালঘু কমিশনের সাবেক চেয়ারম্যান ড. জাফরুল ইসলাম খানের বাড়ি, অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে কাশ্মীরের শ্রীনগর ও দিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ‘এনআইএ’। এরমধ্যে ৬টি অলাভজনক সংস্থা এবং অন্য ৯টি স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আর কোনো স্থায়ী সদস্য নয়: পাকিস্তান
সেপ্টেম্বর ২৮, ২০২০ ০৪:৩০জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন কোনো স্থায়ী সদস্য গ্রহণের বিরোধিতা করেছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের জন্য নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের আগ্রহ প্রকাশ করার পর ইসলামাবাদ এ বিরোধিতার কথা জানাল।
-
ভারতে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০৩:২১ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।