-
নতুন নিষেধাজ্ঞা ইরান সম্পর্কে আমেরিকার হতাশার বহিঃপ্রকাশ: মুখপাত্র
নভেম্বর ০৫, ২০১৯ ১১:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন সরকার নতুন করে তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ওয়াশিংটনের হতাশারই বহিঃপ্রকাশ।
-
ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন সরকার
নভেম্বর ০৫, ২০১৯ ০৩:২৬মার্কিন সরকার তার ইরান-বিদ্বেষী নীতির অংশ হিসেবে ইরানের একটি প্রতিষ্ঠান ও নয় ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন বলেছে, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পক্ষ থেকে নিয়োগ পাওয়া কিংবা তার পক্ষে কাজ করার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”
-
কোনো দেশ আরেক দেশের ওপর নিষেধাজ্ঞা চাপাতে পারে না: মাহাথির
নভেম্বর ০৪, ২০১৯ ১০:২৬মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে তার দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালু রাখতে পারছে না। অথচ ইরান হচ্ছে মালয়েশিয়ার একটি বড় ব্যবসায়িক অংশীদার। তিনি বলেন, ইরানের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা জাতিসংঘ সনদের সঙ্গে সাংঘর্ষিক।
-
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করল এইচআরডব্লিউ
অক্টোবর ৩০, ২০১৯ ১৩:১২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর মে মাসে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ আমেরিকার এ আচরণের তীব্র নিন্দা জানিয়েছে।
-
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
অক্টোবর ২৯, ২০১৯ ১৭:৫৮বাংলাদেশের সবচেড়ে বড় ক্রিকেট তারকা এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তবে এক বছরের শাস্তি স্থগিত থাকবে।
-
তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর দিল মার্কিন অর্থ মন্ত্রণালয়
অক্টোবর ২৪, ২০১৯ ০৫:২৬তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে মার্কিন অর্থ মন্ত্রণালয় খবর দিয়েছে। ওই মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সামরিক অভিযান শুরু করার পর আঙ্কারার ওপর ওয়াশিংটন যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা প্রত্যাহার করা হয়েছে।
-
আন্তর্জাতিক সহায়তা নেই: নিজেই বিশাল আকারের ২০০ জাহাজ তৈরি করবে ইরান
অক্টোবর ১৮, ২০১৯ ১৪:১২ইসলামি প্রজাতন্ত্র ইরান ৩০ কোটি ইউরো ব্যয়ে বিশাল আকারের ২০০টি কার্গো জাহাজ তৈরি করার পরিকল্পনা নিয়েছে। যখন মার্কিন নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক কোনো কোম্পানি জাহাজ তৈরি ও মেরামতের ব্যাপারে ইরানকে কোন রকমের সাহায্য করছে না তখন দেশটির সরকার নিজেই বিশাল এই কর্মযজ্ঞের পরিকল্পনা নিল।
-
‘নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধ করছে আমেরিকা’
অক্টোবর ১৫, ২০১৯ ১৫:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণের বিরুদ্ধে আমেরিকা যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তা নিতান্তই অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং এটি মানবতাবিরোধী অপরাধও বটে।
-
তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
অক্টোবর ১৫, ২০১৯ ১৪:১৩সিরিয়ার কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তুরস্কের দুটি মন্ত্রণালয় এবং তিনজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাকে।
-
তুরস্কের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প
অক্টোবর ১৪, ২০১৯ ১৬:৩৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তুরস্কের বিরুদ্ধে তার প্রশাসন বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্ক সামরিক অভিযান শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন।