পরিচয়পত্র হস্তান্তর:
আমেরিকা বিশ্বের নেতা নয় অন্যান্য দেশের মতোই একটি দেশ: রুহানি
-
রাষ্ট্রদূত লিন্ডাল-প্রেসিডেন্ট রুহানি
ইরানের প্রেসিডেন্ট বলেছেন আমেরিকার জেনে রাখা উচিত তারা বিশ্বের নেতা নয় বরং অন্যান্য দেশের মতোই একটি দেশ। ড. হাসান রুহানি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক ও রাজনৈতিক মারাত্মক ভুল এবং আন্তর্জাতিক সকল নীতিমালার বিরোধী।
ইরানের প্রেসিডেন্ট বলেছেন আমেরিকার জেনে রাখা উচিত তারা বিশ্বের নেতা নয় বরং অন্যান্য দেশের মতোই একটি দেশ। ড.হাসান রুহানি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক ও রাজনৈতিক মারাত্মক ভুল এবং আন্তর্জাতিক সকল নীতিমালার বিরোধী।
তেহরানে অস্ট্রেলিয়ার নয়া রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণকালে তিনি আরও বলেন, মার্কিন বেআইনি নিষেধাজ্ঞা দু'দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নের পথে বাধার কারণ হওয়া ঠিক নয়। মার্কিন অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে স্বাধীন দেশগুলোর রুখে দাঁড়ানো উচিত বলেও ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেন।
রুহানি বলেন নিষেধাজ্ঞার মাধ্যমে আমেরিকার লক্ষ্য অর্জিত হবে না। ইরানের বৃহৎ জনগোষ্ঠি এসব চাপকে পরোয়া করে না।
ইরানের প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতা অকার্যকর হলে বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। এই চুক্তি থেকে মার্কিনীদের বেরিয়ে যাওয়া এবং ইউরোপ তাদের অঙ্গিকার রক্ষা করতে না পারার পরও ইরান সমঝোতা মেনে চলছে।
সাক্ষাত অনুষ্ঠানে রুহানি দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
তেহরানে অস্ট্রেলিয়ার নয়া রাষ্ট্রদূত লিন্ডাল জিন সাকজও দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বিস্তারের ওপর গুরুত্ব দেন। পরিচয়পত্র প্রদানকালে তিনি বলেন অস্ট্রেলিয়া পরমাণু সমঝোতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। সকল পক্ষকেই সমঝোতার ব্যাপারে নিজ নিজ অঙ্গিকার রক্ষা করে চলা উচিত বলেও মিস লিন্ডাল মন্তব্য করেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।