• ইরানের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে: আইইএ

    ইরানের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে: আইইএ

    অক্টোবর ২৮, ২০১৮ ১৫:৫১

    আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ'র প্রধান ফাতিহ বিরোল ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা জ্বালানি নিষেধাজ্ঞার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে এর ভয়াবহ প্রভাবের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন।

  • একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করলেন ইরাকের নয়া প্রধানমন্ত্রী

    একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করলেন ইরাকের নয়া প্রধানমন্ত্রী

    অক্টোবর ২৬, ২০১৮ ১১:০১

    ইরাকের নয়া প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, কোনো দেশের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা আরোপের পক্ষে নয় তার দেশ। ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন তিনি। গতকাল (বৃহস্পতিবার) নয়া মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ অবস্থান ঘোষণা করেন। আব্দুল মাহদি আরও বলেছেন, ইরাক নিজেও নিষেধাজ্ঞার কারণে অনেক ক্ষতির শিকার হয়েছে। ইরাক চায় অন্য কোনো দেশ নিষেধাজ্ঞার শিকার না হোক।

  • ইউক্রেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নির্দেশ দিলেন পুতিন

    ইউক্রেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নির্দেশ দিলেন পুতিন

    অক্টোবর ২৩, ২০১৮ ১০:৪৫

    এবার ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকজন রুশ নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরদ্ধে ইউক্রেন নিষেধাজ্ঞা আরোপ করার পর পুতিন এ পদক্ষেপ নিলেন।

  • নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: ইয়েমেনি সংসদ

    নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: ইয়েমেনি সংসদ

    অক্টোবর ২১, ২০১৮ ১৫:০৩

    ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য দেশটির জাতীয় সংসদ গতকাল (শনিবার) এক চিঠিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

  • নিষেধাজ্ঞা সত্ত্বেও কোরিয় কোম্পানি কাজ করবে ইরানে

    নিষেধাজ্ঞা সত্ত্বেও কোরিয় কোম্পানি কাজ করবে ইরানে

    অক্টোবর ১৮, ২০১৮ ১৭:১৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত রিয়ু জিয়ং-হিয়ুন বলেছেন, তেহরানের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করার পরও তার দেশের হুন্দাই কোম্পানি ইরান ছেড়ে যাবে না। তিনি বলেন, তার দেশ ইরানের বাজারের গুরুত্ব বুঝেই এ সিদ্ধান্ত নিয়েছে।   

  • সিরিয়া বিষয়ক মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেয়া হবে: রাশিয়া

    সিরিয়া বিষয়ক মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেয়া হবে: রাশিয়া

    অক্টোবর ১৮, ২০১৮ ০৩:৪০

    সিরিয়ার পুনর্গঠনে জড়িত রাশিয়া ও ইরানের কোম্পানিগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে আমেরিকার ‘ত্রুটিপূর্ণ নীতি’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, এই নিষেধাজার জবাব দেয়া হবে।

  • নিষেধাজ্ঞার প্রতি আমেরিকার আসক্তি মাত্রা ছাড়িয়ে গেছে: ইরান

    নিষেধাজ্ঞার প্রতি আমেরিকার আসক্তি মাত্রা ছাড়িয়ে গেছে: ইরান

    অক্টোবর ১৮, ২০১৮ ০২:৫৩

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নিষেধাজ্ঞার প্রতি আমেরিকার আসক্তি মাত্রা ছাড়িয়ে গেছে। ইরানের ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন সরকার মঙ্গলবার নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক টুইটার বার্তায় জারিফ একথা বলেন।

  • ইরানের ব্যাংকিং খাতের ওপর আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    ইরানের ব্যাংকিং খাতের ওপর আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    অক্টোবর ১৭, ২০১৮ ০২:৫১

    ইরানের ২০টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। আগামী মাসের গোড়ার দিকে ইরানের ওপর দ্বিতীয় দফা মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগেই এই ব্যবস্থা নিল ওয়াশিংটন।

  • নিষেধাজ্ঞা দিলে তেলের দাম বাড়বে, রুশ সেনা ডাকব: আমেরিকাকে সৌদি

    নিষেধাজ্ঞা দিলে তেলের দাম বাড়বে, রুশ সেনা ডাকব: আমেরিকাকে সৌদি

    অক্টোবর ১৫, ২০১৮ ১৭:৩৭

    সৌদি আরবের আল-আরাবিয়া নিউজ নেটওয়ার্ক বলেছে, যদি আমেরিকা রিয়াদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তারা ছুরি মেরে নিজেদের অর্থনীতিকে হত্যা করবে। আমেরিকা নিষেধাজ্ঞা দিলে সৌদি আরব ইরানের বন্ধু হবে, তেল বিক্রি করবে চীনা মুদ্রায় এবং দেশের ভেতরে রাশিয়ার সেনা ডাকা হবে বলেও হুমকি দিয়েছে এ গণমাধ্যম।

  • ইরানে মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপের স্বাধীন অর্থনীতির জন্যও চ্যালেঞ্জ

    ইরানে মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপের স্বাধীন অর্থনীতির জন্যও চ্যালেঞ্জ

    অক্টোবর ১৪, ২০১৮ ১৫:৩১

    মার্কিন নিষেধাজ্ঞা নীতিকে কেন্দ্র করে ইউরোপ ও ওয়াশিংটনের মধ্যে বাদানুবাদ অব্যাহত রয়েছে। ফ্রান্সের সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার পক্ষ থেকে একতরফা বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।