-
নরওয়েতে কৌশলগত বোমারু বিমান প্রেরণ: ওয়াশিংটনকে মস্কোর হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ২০, ২০২১ ০২:৫২নরওয়েতে কৌশলগত বি-ওয়ান বোমারু বিমান পাঠানোর ব্যাপারে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছে, মার্কিন বিমান বাহিনীর এ সংক্রান্ত সিদ্ধান্ত উত্তর ইউরোপে শান্তি, নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
-
২০২০ সালে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে উ. কোরিয়া: জাতিসংঘ
ফেব্রুয়ারি ১০, ২০২১ ০৮:২৪উত্তর কোরিয়া কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বছর নিজের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে গেছে বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। স্বতন্ত্র নিষেধাজ্ঞা পর্যবেক্ষকদের তৈরি করা প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, পিয়ংইয়ং পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবকাঠামোর আধুনিকীকরণ করেছে।
-
রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে: মার্কিন জেনারেল
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ০৩:২৪একজন শীর্ষস্থানীয় মার্কিন সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধ বেধে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড শুক্রবার এক নিবন্ধে এ আশঙ্কা প্রকাশ করেন।
-
ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে কয়েক মাস দূরে রয়েছে: ব্লিঙ্কেনের দাবি
ফেব্রুয়ারি ০২, ২০২১ ০৩:৩৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন আবারো তার দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি নতুন দাবি উত্থাপন করে এ বিষয়ে পূর্বশর্ত আরোপ করেছেন।
-
ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর উদ্ভট অভিযোগ
জানুয়ারি ১৮, ২০২১ ০৩:২৫ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ করার যে নীতি গ্রহণ করেছিলেন তা কার্যত ব্যর্থ হয়েছে। তিনি শনিবার স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের এই নীতি বন্ধ করতে হবে কারণ, ইরান তার ভাষায় পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের পথে রয়েছে।
-
কথাবার্তা: ট্রাম্প ৪ দেয়ালে বন্দি, পরমাণু অস্ত্রের কোড কেড়ে নিতে বললেন স্পিকার পেলোসি
জানুয়ারি ০৯, ২০২১ ১৩:৫৪সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
ট্রাম্পকে ঠেকান: সেনাপ্রধানকে স্পিকার পেলোসি
জানুয়ারি ০৯, ২০২১ ০৮:২২মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রের কোড কেড়ে নিতে সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে খুবই অস্থির অবস্থায় রয়েছেন এবং তার কাছে কোনোভাবেই পরমাণু অস্ত্রের কোড থাকা ঠিক নয়।
-
আমেরিকা সমরাস্ত্র নিয়ন্ত্রণের ম্যাকানিজম ধ্বংস করে দিয়েছে: রাশিয়া
ডিসেম্বর ২৬, ২০২০ ০৩:৪৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন সরকার বিশ্বে সমরাস্ত্র নিয়ন্ত্রণের ম্যাকানিজম ধ্বংস করে দিয়েছে। তিনি সমরাস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা রিয়ানোভোস্তি জানিয়েছে।
-
পরমাণু অস্ত্রের উন্নয়ন ও পরীক্ষার অবসান ঘটান: ইরান
ডিসেম্বর ১৬, ২০২০ ১৭:৪৫আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি পরমাণু অস্ত্রের উন্নয়ন ও পরীক্ষার অবসান ঘটানোর জন্য পরমাণু শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ।
-
ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস
ডিসেম্বর ০৯, ২০২০ ০৩:৫৬জাতিসংঘ এক প্রস্তাব পাস করে ইহুদিবাদী ইসরাইলকে তার পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে। গতকাল (মঙ্গলবার) ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ।