-
‘কিছু খেলোয়াড় ও অবৈধ অস্তিত্ব’ ভিয়েনা সংলাপকে ব্যর্থ করতে চায়
ডিসেম্বর ১৩, ২০২১ ০৪:০৬ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত ভিয়েনা সংলাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি। একইসঙ্গে তিনি বলেছেন, ‘কিছু খেলোয়াড় ও অবৈধ অস্তিত্ব’ নাশকতামূলক তৎপরতা চালিয়ে ভিয়েনা সংলাপকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করছে।
-
পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ ভিয়েনা সংলাপ
ডিসেম্বর ১৩, ২০২১ ০৩:৪৮ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে ভিয়েনায় চলমান সংলাপ হচ্ছে একটি চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ। তিনি তার ভাষায় সংলাপে আন্তরিক হতে ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
ভিয়েনা সংলাপের ব্যাপারে ইরানের অবস্থান তুলে ধরনের প্রেসিডেন্ট রাইসি
ডিসেম্বর ১২, ২০২১ ১৬:২৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, অন্য পক্ষগুলো ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হলে ভিয়েনা সংলাপ থেকে ভালো ফল বের করে আনা সম্ভব। তিনি বলেন, আমরা নিঃসন্দেহে একটি ভালো চুক্তি চাই। তিনি শনিবার তেহরানে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এক সম্মেলন ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ভালো চুক্তি সম্ভব: প্রেসিডেন্ট রায়িসি
ডিসেম্বর ১২, ২০২১ ০৪:৩১ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, অন্য পক্ষগুলো ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে দিতে সম্মত হলে ভিয়েনা সংলাপ থেকে ভালো ফল বের করে আনা সম্ভব। তিনি শনিবার তেহরানে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এক সম্মেলন ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।তিনি বলেন, ইরান ভিয়েনা সংলাপ থেকে এরকম একটি সমঝোতা চায়।
-
‘ইরান পরমাণু সমঝোতার চেয়ে কম কোনো কিছু মেনে নেবে না’
ডিসেম্বর ১২, ২০২১ ০৩:১৭ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি সাফ জানিয়ে দিয়েছেন, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার চেয়ে কম কোনো কিছু মেনে নেয়া তেহরানের পক্ষে সম্ভব নয়।ওই সমঝোতাকে তিনি ইরানের ‘রেড লাইন’ হিসেবেও অভিহিত করেছেন।
-
‘আমরা সবাই একটি ভালো চুক্তির জন্য ভিয়েনায় এসেছি’
ডিসেম্বর ১০, ২০২১ ১৪:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে তার দেশ একটি সুন্দর চুক্তিতে পৌঁছানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, “পশ্চিমা দেশগুলো এত বছর ধরে কথার কথা বলে এসেছে, অর্থবহ ও সুন্দর চুক্তির জন্য এটাই সেরা সময়।”
-
‘আমেরিকা-ইসরাইলের হামলার হুমকি নিতান্তই তর্জন-গর্জন’
ডিসেম্বর ১০, ২০২১ ০৬:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে যে সংশোধনমূলক পদক্ষেপ নিয়েছে তা থেকে সরে না গেলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে বলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল যে হুমকি দিয়েছে বিশেষজ্ঞরা তাকে নিতান্তই তর্জন-গর্জন বলে উল্লেখ করেছেন।
-
চীনের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
ডিসেম্বর ০৯, ২০২১ ১১:০২ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়ে তার চীনা সমকক্ষ মা ঝাও সু’র সঙ্গে কথা বলেছেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে ভিয়েনা সংলাপের অষ্টম দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
-
ভিয়েনা বৈঠক শুরুর আগ মুহূর্তে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর
ডিসেম্বর ০৮, ২০২১ ১৬:১০ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি গতকাল মস্কো সফরে গিয়ে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছেন। ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা বিষয়ে শলাপরামর্শ করার জন্যই তিনি মস্কো সফরে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
-
'নিষেধাজ্ঞা আরোপ করে ভিয়েনা সংলাপে চাপ সৃষ্টি করা যাবে না'
ডিসেম্বর ০৮, ২০২১ ০৪:৪৪ইরানের আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ভিয়েনা সংলাপে ইরানের ওপর চাপ সৃষ্টি করা যাবে না।