• ১৫ জুলাই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি হতে পারে: রাশিয়া

    ১৫ জুলাই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি হতে পারে: রাশিয়া

    জুন ২০, ২০২১ ০১:২৬

    রাশিয়া বলেছে, ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের ৬ষ্ঠ বার্ষিকীতে আগামী ১৫ জুলাই এটি পুনরুজ্জীবনের চুক্তি হতে পারে। ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ শনিবার এক টুইটার বার্তায় এ আশা প্রকাশ করেছেন।

  • 'রুহানি সরকারের মেয়াদেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি হবে'

    'রুহানি সরকারের মেয়াদেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি হবে'

    জুন ২০, ২০২১ ০১:১০

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ভিয়েনায় যে আলোচনা চলছে তা থেকে ইতিবাচক ফল বেরিয়ে আসবে এবং এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

  • ইরানে নতুন সরকার গঠিত হওয়ার আগেই সমঝোতা চায় আমেরিকা: সূত্র

    ইরানে নতুন সরকার গঠিত হওয়ার আগেই সমঝোতা চায় আমেরিকা: সূত্র

    জুন ১৯, ২০২১ ০১:২৪

    ইরানের নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের সঙ্গে একটি চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে চায় ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।

  • সমঝোতায় পরিবর্তন মানব না, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইরান

    সমঝোতায় পরিবর্তন মানব না, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইরান

    জুন ১৯, ২০২১ ০০:৫৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ২০১৫ সালে তার দেশ ছয় বিশ্বশক্তির সঙ্গে যে পরমাণু সমঝোতা সই করেছিল তাতে পরিবর্তন আনার লক্ষ্যে কোনো আলোচনা মেনে নেয়া হবে না। তিনি বলেছেন, ওই সমঝোতা পুনরুজ্জীবিত করতে চাইলে ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

  • অতীতের যেকোনো সময়ের চেয়ে সমঝোতার কাছাকাছি রয়েছি: আরাকচি

    অতীতের যেকোনো সময়ের চেয়ে সমঝোতার কাছাকাছি রয়েছি: আরাকচি

    জুন ১৮, ২০২১ ০৭:৪৩

    ইরানের প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো তাদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরো বলেছেন, বিগত প্রায় তিন মাসের আলোচনায় আমরা (চূড়ান্ত) সমঝোতার এত কাছাকাছি আর কখনো ছিলাম না।

  • নিষেধাজ্ঞা প্রত্যাহার পরমাণু সমঝোতার জরুরি অংশ: ইউরোপ-আমেরিকার স্বীকারোক্তি

    নিষেধাজ্ঞা প্রত্যাহার পরমাণু সমঝোতার জরুরি অংশ: ইউরোপ-আমেরিকার স্বীকারোক্তি

    জুন ১৬, ২০২১ ১৩:২৯

    ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার জরুরি অংশ। গতকাল এক সম্মেলন শেষে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে একথা বলেছে।

  • ভিয়েনা সংলাপের প্রতি ন্যাটোর শীর্ষ নেতাদের সমর্থন ঘোষণা

    ভিয়েনা সংলাপের প্রতি ন্যাটোর শীর্ষ নেতাদের সমর্থন ঘোষণা

    জুন ১৫, ২০২১ ০১:০৩

    মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট- ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান ধারাবাহিক সংলাপের প্রতি সমর্থন ঘোষণা করা হয়েছে। অবশ্য আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই যে এ সংক্রান্ত অচলাবস্থা দেখা দিয়েছে সে বিষয়টি ন্যাটো এড়িয়ে গেছে।

  • অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে: ব্লিঙ্কেন

    অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে: ব্লিঙ্কেন

    জুন ১৫, ২০২১ ০০:৪০

    অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, এ কাজ দেরি হলে ইরান পরমাণু গবেষণায় এমন জ্ঞান অর্জন করবে যা থেকে তাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

  • ভিয়েনায় শেষ হল ষষ্ঠ দফা পরমাণু আলোচনা: সমঝোতার ব্যাপারে অনিশ্চয়তা কাটেনি

    ভিয়েনায় শেষ হল ষষ্ঠ দফা পরমাণু আলোচনা: সমঝোতার ব্যাপারে অনিশ্চয়তা কাটেনি

    জুন ১৪, ২০২১ ১৪:১৪

    ইসলামি ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনায় ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের প্রধান সাইয়্যেদ আব্বাস আরাকচি এক টুইটার বার্তায় বলেছেন, গত তিন বছরে মার্কিন সরকার বিশ্বের যেখানেই ইরানিরা রয়েছে সেখানেই তাদের ওপর অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, বর্তমান বাইডেন প্রশাসনও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি অনুসরণ করে চলেছেন এবং তিনিও মানবতাবিরোধী অপরাধের শরিক।

  • ‘সর্বোচ্চ ব্যর্থ’ নীতি থেকে বাইডেনকে সরে আসতে হবে: ইরানি মুখপাত্রের টুইট

    ‘সর্বোচ্চ ব্যর্থ’ নীতি থেকে বাইডেনকে সরে আসতে হবে: ইরানি মুখপাত্রের টুইট

    জুন ১৪, ২০২১ ০১:০৭

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তার দেশের বিরুদ্ধে ‘সর্বোচ্চ ব্যর্থ’ নীতি থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান।