-
‘ইরানি জনগণের একদিনের জন্যও নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত নয়’
জুন ১৪, ২০২১ ০০:৪৭ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের জনগণের একদিনের জন্যও নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত নয়। তিনি আমেরিকার বর্তমান সরকারকে মানবতা বিরোধী অপরাধের অংশীদার বলেও অভিহিত করেছেন।
-
ভিয়েনা আলোচনার সব পক্ষ সফল উপসংহারে পৌঁছাতে চায়, কিন্তু…
জুন ১৩, ২০২১ ০৫:৫২ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, অস্ট্রিয়ার রাজধানীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে যে আলোচনা চলছে তাতে সবাই একটি সফল সমাপ্তি চায়।
-
আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত সমঝোতা হবে না: ইরান
জুন ১৩, ২০২১ ০১:১২ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি আমেরিকাকে তার দেশের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা একবারে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ষষ্ঠ দফা আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান।
-
এখনও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে আমেরিকা: ইরান
জুন ১২, ২০২১ ১৪:২৯জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানঞ্চি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রয়েছে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এ কথা বলেছেন।
-
বাইডেনকে ইরানের ব্যাপারে ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরে আসতে হবে: মুখপাত্র
জুন ১২, ২০২১ ০১:০৪ইরান বলেছে, দেশটির বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ হয়ে যাওয়া ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে আসতে হবে। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করার মাধ্যমে সে কাজ করতে পারে বাইডেন প্রশাসন।
-
ভিয়েনা সংলাপের ফলাফলের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা কঠিন: রাশিয়া
জুন ১২, ২০২১ ০০:৫৪রাশিয়া বলেছে, ইরান ও আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সমাধান না হওয়ার কারণে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপের ব্যাপারে কোনো ভবিষ্যদ্বাণী করা কঠিন হয়ে পড়েছে।
-
আমেরিকাকে আগে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: চীন
জুন ১২, ২০২১ ০০:৩৬চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা আগে প্রত্যাহার করতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপ চলছে তখন শুক্রবার এ মন্তব্য করেন ওয়াং ই।
-
ইরানের পরমাণু আলোচনায় মীমাংসার অযোগ্য কোনো বিষয় নেই: রাশিয়া
জুন ১০, ২০২১ ০০:৩৪রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সের্গেই রিয়াবকভ বলেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে ধারাবাহিক সংলাপ চলছে তাতে মীমাংসার অযোগ্য কোনো বিষয় নেই।
-
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লাভজনক: রাশিয়া
জুন ০৯, ২০২১ ১৫:০৩অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করা যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যে কল্যাণকর।
-
পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএ প্রধানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো ইরান
জুন ০৮, ২০২১ ১২:০৩ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম গরিবাবাদি বলেছেন, ইরান বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্প্রতি যে অগঠনমূলক অবস্থান নিয়েছে তা এই সংস্থা এবং ইরানের মধ্যকার যোগাযোগকে অচলাবস্থার মধ্যে ফেলে দিতে পারে। তিনি বলেন, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক একতরফা অবস্থান ইরান ও আন্তর্জাতিক এ সংস্থাটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।