-
বিজেপি দেশকে বিকিয়ে দিয়েছে, খুনের রাজনীতি করছে
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৫:১০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি দেশকে বিকিয়ে দিয়েছে, খুনের রাজনীতি করছে। তিনি আজ (বুধবার) বিকেলে কোলকাতার চেতলায় দলীয় কর্মীসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
শুভেন্দু অধিকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে, গ্রেফতার নয়: কোলকাতা হাইকোর্ট
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১৫:১৩ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন মামলার ঘটনায় তাঁকে গ্রেফতার করা যাবে না বলে কোলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে।
-
বাংলায় বিজেপি হেরে গিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৫:০৪সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনে হেরে গিয়ে এখন প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে।’ তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানালেন কুণাল ঘোষ
সেপ্টেম্বর ০১, ২০২১ ১৫:১৭ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আজ (বুধবার) কোলকাতায় এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান।
-
পশ্চিমবঙ্গে ফের বিজেপিতে ধস, তৃণমূলে যোগ দিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস
আগস্ট ৩১, ২০২১ ১৪:৩৮ভারতের পশ্চিমবঙ্গের বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দিয়েছেন।
-
পশ্চিমবঙ্গে অবিলম্বে উপনির্বাচন করার দাবি জানালো তৃণমূল কংগ্রেস, বিরোধিতা বিজেপি’র
আগস্ট ২৬, ২০২১ ১৫:১৪পশ্চিমবঙ্গে ৭টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে উপনির্বাচন করার দাবি জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এ নিয়ে আজ (বৃহস্পতিবার) দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তৃণমূলের প্রতিনিধিদল। ৫ সদস্য সমন্বিত প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক সৌগত রায় সুখেন্দুশেখর রায়, মহুয়া মৈত্র, জহর সরকার ও সাজদা বেগম।
-
বিজেপি বাংলার ঐতিহ্য না জেনে বাংলা ভাগের দাবি তুলছে: ব্রাত্য বসু
আগস্ট ২৩, ২০২১ ১৪:৫২ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেছেন, বিজেপি বাংলার ঐতিহ্য না জেনে বাংলা ভাগের দাবি তুলছে। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
‘লেডি তালিবান’ দেখতে চাইলে বাংলায় আসুন, কালীঘাটেই দেখা মিলবে : সায়ন্তন বসু
আগস্ট ২২, ২০২১ ১৪:১৪ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু কারও নাম না করে বলেছেন, ‘লেডি তালিবান দেখতে চাইলে বাংলায় আসুন। কালীঘাটেই দেখা মিলবে।’ আজ (রোববার) তিনি এভাবে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়্যের নাম না করে তাঁকে কটাক্ষ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতার কালীঘাটের বাড়িতে বাস করেন।
-
পশ্চিমবঙ্গে এনআরসি করা প্রয়োজন, নইলে বাংলাদেশ-২ হবে: শুভেন্দু অধিকারী
আগস্ট ২০, ২০২১ ১৪:২৯জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি’র পক্ষে সাফাই গেয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, ‘যোগি আদিত্যনাথ (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী) ও হিমন্তবিশ্ব শর্মা (অসমের মুখ্যমন্ত্রী) যা-যা করছেন, বাংলাতে সেটা দরকার। নইলে এই বাংলাটা বাংলাদেশ-টু হয়ে হয়ে যাবে।’ গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় উত্তর ২৪ পরগণার বনগাঁ শহরে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ, অখুশি তৃণমূল
আগস্ট ১৯, ২০২১ ১৫:১৪ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে সিবিআই (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) তদন্তের নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) আদালত এ সংক্রান্ত রায় দিয়েছে। এ প্রসঙ্গে বিজেপি’র পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হলেও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।