-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ছাড়াল! মৃত্যু হার ১.৫১
অক্টোবর ২৪, ২০২০ ১৪:৪৮ভারতে এ পর্যন্ত ১০ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৫৬৪ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ লাখ ১৪ হাজার ৬৮২ জন। এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৯৫৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে- বাবুল সুপ্রিয়: পাল্টা কটাক্ষ সৌগত রায়ের
অক্টোবর ১১, ২০২০ ১৭:৪০ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বলেছেন, যেরকম পরিস্থিতিতে কোনও রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, পশ্চিমবঙ্গে সেই সমস্ত পরিস্থিতিই বর্তমান রয়েছে। আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।
-
বিজেপি’র ‘নবান্ন’ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
অক্টোবর ০৮, ২০২০ ১৬:১৮ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিযানকে কেন্দ্র করে রাজধানী কোলকাতা ও হাওড়ায় ব্যাপক গোলযোগ ও অশান্তির সৃষ্টি হয়েছে। রাজ্যে শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলাসহ একাধিক ইস্যুতে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আজ ‘নবান্ন’ অভিযানের ডাক দেওয়া হয়।
-
উত্তর প্রদেশে দলিত ও মুসলিমদের উপরে অত্যাচার বন্ধের দাবিতে কোলকাতায় বিক্ষোভ
অক্টোবর ০৬, ২০২০ ১৭:১৫ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে দলিত ও মুসলিমদের উপরে অত্যাচার বন্ধের দাবিতে কোলকাতায় সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে ফেডারেশনের সদস্য-সমর্থক ও বিভিন্ন ক্ষেত্রের সমাজকর্মীরা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
-
পশ্চিমবঙ্গের বিজেপি নেতার হত্যার ঘটনায় রণক্ষেত্র: লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ
অক্টোবর ০৫, ২০২০ ১৭:২৯ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা ও আইনজীবী মণীশ শুক্লা হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে আজ টিটাগড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল (রোববার) দিবাগত রাত সাড়ে ৮ টা নাগাদ টিটাগড় থানার উল্টোদিকে একটি বাজারে নিজের কার্যালয়ের সামনেই ওই নেতাকে গুলি করে হত্যা করে মোটরবাইকে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা।
-
ভারতে ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ
সেপ্টেম্বর ১২, ২০২০ ১৭:০৩আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। গত বছর ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল।
-
'পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চলছে, নির্বাচনে রাজ্য সরকারকে উৎখাত করতে হবে'
সেপ্টেম্বর ১০, ২০২০ ১৫:৫৩বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জে পি নাড্ডা) বলেছেন, পশ্চিমবঙ্গে তোষণ ও ভোট ব্যাঙ্কের রাজনীতি চলছে। আগামী বিধানসভা নির্বাচনে এই সরকারকে উৎখাত করতে হবে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে টার্গেট করে তিনি আজ (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল সভায় ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীরে আশুরার জুলুস, পুলিশের হামলা: নিষেধাজ্ঞার কারণে পশ্চিমবঙ্গেও মিছিল হয়নি
আগস্ট ৩০, ২০২০ ১৫:৩৯জম্মু-কাশ্মীরে আশুরার জুলুসে পুলিশ পেলেটগানের ছররা গুলি নিক্ষেপ করলে কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। আজ (রোববার) হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইট সূত্রে প্রকাশ, শ্রীনগরে প্রশাসনের অনুমতি ছাড়াই জুলুস বের করা হলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি পেলেট গান ব্যবহার করে।
-
উত্তর ২৪ পরগনায় বিজেপি’র কোন্দল প্রকাশ্যে, জেলা সভাপতির অপসারণ চেয়ে স্মারকলিপি
আগস্ট ২৯, ২০২০ ১৫:২৮ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি’র জেলা সভাপতি শঙ্কর চ্যটার্জির অপসারণ চেয়ে বনগাঁ কেন্দ্রের বিজেপি এমপি’র কাছে স্মারকলিপি দিলেন দলীয় নেতা-কর্মীরা। আজ (শনিবার) ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি’র অভ্যন্তরীণ কলহ প্রকাশ্যে এসে পড়েছে।
-
ভারতে করোনা পরিস্থিতিতে ‘নিট’ ও ‘জেইই’ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন
আগস্ট ২৮, ২০২০ ১৫:৪৩ভারতে করোনা পরিস্থিতি চলায় ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (জেইই) পিছিয়ে দেওয়ার দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে।