• বাংলাকে ভাটপাড়া বানাতে দেবো না: ফিরহাদ হাকিম

    বাংলাকে ভাটপাড়া বানাতে দেবো না: ফিরহাদ হাকিম

    জুন ২৩, ২০১৯ ১৪:১৮

    ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম গোলযোগপূর্ণ ভাটপাড়াসহ রাজ্যের বিভিন্নস্থানে রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বাংলাকে ভাটপাড়া হতে দেবো না। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মন্ত্রী ফিরহাদ হাকিম আজ (রোববার) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করেন।

  • বনগাঁয় তৃণমূলের মিছিলে মানুষের ঢল, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার

    বনগাঁয় তৃণমূলের মিছিলে মানুষের ঢল, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার

    জুন ২২, ২০১৯ ১৬:১৯

    ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁয় তৃণমূলের মহামিছিলে কয়েক হাজার মানুষ শামিল হলেন। আজ (শনিবার) বিকেলের ওই মিছিলে বনগাঁ পঞ্চায়েত সমিতির সমস্ত পঞ্চায়েত ও পৌর এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা অংশ নেন।

  • লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মতো সন্ত্রাস কোথাও হয়নি: অহলুওয়ালিয়া

    লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মতো সন্ত্রাস কোথাও হয়নি: অহলুওয়ালিয়া

    জুন ২২, ২০১৯ ১৪:৪৪

    ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি এমপি এসএস অহলুওয়ালিয়া বলেছেন, নির্বাচন গোটা দেশে হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মতো সন্ত্রাস কোথাও হয়নি। তিনি আজ (শনিবার) গোলযোগপূর্ণ ভাটপাড়া এলাকা পরিদর্শনের পরে ওই মন্তব্য করেন। নির্বাচনের পর থেকে ভাটপাড়া, কাকিনাড়া এলাকায় দুর্বৃত্তদের তাণ্ডবে এ পর্যন্ত কয়েকজন নিহত ও কয়েকশ’ মানুষ এলাকা ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।    

  • ভারতের বিভিন্ন রাজ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান না দেয়ায় মুসলিমদের মারধর

    ভারতের বিভিন্ন রাজ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান না দেয়ায় মুসলিমদের মারধর

    জুন ২২, ২০১৯ ১২:৪৫

    ভারতের পশ্চিমবঙ্গ, অসম ও দিল্লিতে ভিন্ন ভিন্ন ঘটনায় উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় মুসলিমদের মারধর ও নিগ্রহ করা হয়েছে। আজ (শনিবার) গণমাধ্যমে এসব কথা প্রকাশ্যে আসায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

  • গোলযোগপূর্ণ ভাটপাড়ায় পর্যাপ্ত পুলিশি পদক্ষেপ নেয়া হয়েছে: সিদ্দিকুল্লাহ চৌধুরী

    গোলযোগপূর্ণ ভাটপাড়ায় পর্যাপ্ত পুলিশি পদক্ষেপ নেয়া হয়েছে: সিদ্দিকুল্লাহ চৌধুরী

    জুন ২১, ২০১৯ ১৮:১১

    ভারতের পশ্চিমবঙ্গের গোলযোগপূর্ণ ভাটপাড়া এলাকায় পর্যাপ্ত পুলিশি পদক্ষেপ নেয়া হয়েছে বলে রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিসেবা দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন। লোকসভা নির্বাচনের পর থেকে ভাটপাড়া, কাঁকিনাড়া এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি ও তৃণমূল আশ্রিত দুর্বৃত্তদের সহিংসতায় সংখ্যালঘু মুসলিমরা এখানে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।  

  • পশ্চিমবঙ্গে মুসলিম ‘তোষণ’ নয়, ‘শোষণ’ চলছে: ড. ইমানুল হক

    পশ্চিমবঙ্গে মুসলিম ‘তোষণ’ নয়, ‘শোষণ’ চলছে: ড. ইমানুল হক

    জুন ২১, ২০১৯ ০৬:৫৩

    ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার কিছু মুসলিম ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মুসলিম তোষণের বিষয়ে যে চিঠি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন বিশিষ্ট সমাজকর্মী, ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক।

  • পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি ও গুলি: নিহত ২

    পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি ও গুলি: নিহত ২

    জুন ২০, ২০১৯ ১১:৩৭

    ভারতের পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় দুর্বৃত্তদের ব্যাপক বোমাবাজি ও গুলিবর্ষণের মধ্যে ২ জন নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। আজ (বুধবার) সকাল থেকে ভাটপাড়া এলাকা বোমা ও গুলির শব্দে উত্তপ্ত হয়ে উঠলে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। বোমা ও গুলির মধ্যে পড়ে রাম বাবু সাউ নামে একজন নিহত হন।

  • লোকসভায় চিটিংবাজি ও দুর্নীতির নির্বাচন হয়েছে: মমতার অভিযোগ

    লোকসভায় চিটিংবাজি ও দুর্নীতির নির্বাচন হয়েছে: মমতার অভিযোগ

    জুন ১৮, ২০১৯ ১১:৪৫

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘এই নির্বাচনটা চিটিংবাজির নির্বাচন হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির নির্বাচন হয়েছে।’ তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নজরুল মঞ্চে কমপক্ষে তিন হাজার দলীয় কাউন্সিলরদের সঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে পর্যালোচনা বৈঠকে ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলেন মমতা

    পশ্চিমবঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলেন মমতা

    জুন ১৭, ২০১৯ ১৬:৩৮

    ভারতের পশ্চিমবঙ্গে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি পালন করছিলেন তার অবসান হতে চলেছে। আজ (সোমবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডাক্তারদের মধ্যে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের যুক্তিসঙ্গত সমস্ত দাবি মেনে নিয়ে তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিলে জুনিয়র ডাক্তাররা সন্তোষ প্রকাশ করেন।

  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রাজনৈতিক সংঘর্ষে ৩ তৃণমূল সমর্থক নিহত

    পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রাজনৈতিক সংঘর্ষে ৩ তৃণমূল সমর্থক নিহত

    জুন ১৫, ২০১৯ ১৪:৪৩

    পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকলে রাজনৈতিক সংঘর্ষে ৩ তৃণমূল সমর্থক নিহত হয়েছে। আজ (শনিবার) ডোমকলের কুচিয়ামোড়া গ্রামে ব্যাপক বোমাবাজি ও গুলিবর্ষণের মধ্যে সোহেল রানা (১৯), খাইরুদ্দিন শেখ (৫৫) ও রহিদুল শেখ (২৭) নিহত হয়। সোহেল রানা ও খাইরুদ্দিন একই পরিবারের সদস্য। অন্যজন তাদের প্রতিবেশি। সকলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।