-
বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ভোটে জিতেছে: মমতা
মে ২৬, ২০১৯ ০৬:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ভোটে জিতেছে। হিন্দু- মুসলিমের মধ্যে ভাগাভাগি করে ভোটে জিতেছে। লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা করতে গতকাল (শনিবার) বিকেলে কোলকাতায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি ওই মন্তব্য করেন।
-
ভারতে শেষ দফায় ৮ রাজ্যে ৫৯ আসনে নির্বাচন, পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সহিংসতা
মে ১৯, ২০১৯ ০৮:১১ভারতে সপ্তম ও শেষদফায় কঠোর নিরাপত্তার মধ্যে ৮ রাজ্যে ৫৯ আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ (রোববার) পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড ও চন্ডীগড় আসনে ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের সঙ্গেই ভাটপাড়া, দার্জিলিং, হবিবপুর ও ইসলামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।
-
কোলকাতায় 'তৃণমূলের গুণ্ডারা' বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে: মোদি
মে ১৬, ২০১৯ ১৪:৫৩ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তৃণমূলের গুণ্ডারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। লোকসভা নির্বাচনের প্রচারের তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের মথুরাপুরে বিজেপি কর্মী-সমর্থকদের সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
বিজেপি তিনশ’র বেশি আসনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় আসবে: মোদি
মে ১৫, ২০১৯ ১৪:৫৩ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি তিনশ’র বেশি আসনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় আসবে। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের বসিরহাটে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
সিপিএম ও কংগ্রেস বিজেপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে: ফিরহাদ হাকিম
মে ১৪, ২০১৯ ১৬:১০ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "এ রাজ্যে ‘মীরজাফর’ হল সিপিএম ও কংগ্রেস, ওরা বিজেপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে।" লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) বসিরহাটে দলীয় প্রার্থী নুসরত জাহানের সমর্থনে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
বিজেপি হলো তৃণমূলের প্রাণভোমরা, একে অপরের পরিপূরক: মুহাম্মাদ সেলিম
মে ১৩, ২০১৯ ১০:৩১ভারতের পশ্চিমবঙ্গে সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য মুহাম্মদ সেলিম বলেছেন, ‘বিজেপি হলো তৃণমূলের প্রাণভোমরা। একে অপরের পরিপূরক।' লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (রোববার) তিনি বসিরহাটে নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
ভারতে লোকসভার ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সহিংসতা
মে ১২, ২০১৯ ০৮:৩৪ভারতে লোকসভার ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সহিংস ঘটনা ঘটেছে। আজ (রোববার) পশ্চিমবঙ্গ, বিহার, মধ্য প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ ও দিল্লিতে মোট ৫৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৯৭৯ জন প্রার্থীর জন্য ভোটার রয়েছেন ১০ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৪৭২ জন।
-
বিজেপি ৫ বছর ক্ষমতায় থেকে কোনো কাজ করেনি, শুধু দাঙ্গা করেছে: মমতা
মে ০৭, ২০১৯ ১৩:৩৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লিতে ৫ বছর বিজেপি ক্ষমতায় থেকে কোনো কাজ করেনি, শুধু দাঙ্গা করেছে।মানুষের মধ্যে ভাগাভাগি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে আর মানুষ হত্যা করেছে। মমতা আজ (মঙ্গলবার) বাঁকুড়ার রাণীবাঁধে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে মমতা দিদির বিদায় এবার নিশ্চিত: মোদি
মে ০৬, ২০১৯ ১৬:৩৪ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গে মমতা দিদির বিদায় এবার নিশ্চিত। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
সব থেকে বড় সিন্ডিকেটের নেতা মোদি: মমতা
মে ০৩, ২০১৯ ০৭:৩৩ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি ক্ষমতায় ফিরলে দেশে গণতন্ত্র থাকবে না, স্বাধীনতা থাকবে না আর নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজারহাটে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।