-
পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে গিয়ে শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু: পরিবারের দাবি ‘হত্যা’
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৯:১১ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটায় উত্তম সানা (৩২) নামে এক শ্রমিকের মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবারের লোকজন ও তাঁর প্রতিবেশীরা। ভিন রাজ্যে কাজে গিয়ে ওই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
-
পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ক নিহত, বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০৭:৩৭ভারতের পশ্চিমবঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। তিনি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের বিধায়ক ছিলেন।
-
‘বাংলাদেশি’ অভিযোগে গ্রেফতার যুবককে বেকসুর খালাস দিল কোলকাতার আদালত
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ০৮:৩০ভারতের পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’ অভিযোগে গ্রেফতার হওয়া নাসিরউদ্দিন শেখ নামে এক যুবককে কোলকাতার একটি আদালত বেকসুর খালাস দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার দক্ষিণ মাখালতলা গ্রামের বাসিন্দা নাসিরউদ্দিন শেখ ওরফে মুহাম্মদ নাসির শেখ নামে ওই যুবককে গত বছর জানুয়ারিতে কোলকাতার বউবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়।
-
কোলকাতায় গ্রেফতার হলেন কামরুজ্জামানসহ ২৫০ সুপারভাইজার
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১৫:১৯ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সামাজিক সুরক্ষা প্রকল্প ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট’ (এমজিএনআরইজিএ) বা একশ’ দিনের কাজের সুপারভাইজাররা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমে গ্রেফতার হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সুপারভাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ কামরুজ্জামানসহ ২৫২ জনকে পুলিশ গ্রেফতার করে। তাঁদেরকে গ্রেফতার করে কোলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে নিয়ে যাওয়া হয়।
-
'ভারত আমাদের, পৃথিবীর কোনো শক্তিই আমাদের ক্ষতি করতে পারবে না'
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১১:২২পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিসেবা মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, 'ভারত আমাদের। পৃথিবীর কোনও শক্তি নেই যে আমাদের ক্ষতি করতে পারে।' গতকাল (বুধবার) বর্ধমান জেলার গলসীতে জমিয়তের এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
সিবিআইয়ের ভয় দেখিয়ে মমতাকে দমিয়ে রাখা যাবে না: অভিষেক
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ০৮:৫০তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের ভয় দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যাবে না। গতকাল (বুধবার) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওন্দায় দলীয় এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এটা সম্প্রীতির মাটি: ফিরহাদ হাকিম
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ১৬:৪৭ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরউন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এটা সম্প্রীতির মাটি। তিনি আজ (বুধবার) উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর হাইস্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
দিল্লির গদি ছেড়ে গুজরাটে ফিরে যান: মোদির প্রতি মমতা
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ০৮:৪২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী দিল্লির গদি ছেড়ে গুজরাটে ফিরে যান। ওখানে গিয়ে নির্বাচনে দাঁড়ান।’ গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ধর্নামঞ্চ থেকে তিনি ওই মন্তব্য করেন।
-
আমি প্রাণ দেবো কিন্তু কারোর সামনে মাথা নত করব না: মমতা
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১৫:১২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রাণ দিতে হলেও দেবো কিন্তু কারও সামনে মাথা নত করব না। তিনি আজ (মঙ্গলবার) কোলকাতার ধর্নামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ওই মন্তব্য করেন। মমতা আজ কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়কে ‘বাংলার নৈতিক জয়’ বলে মন্তব্য করেছেন।
-
মমতার পাশে বিরোধীরা, বিজেপি সরকারের তীব্র সমালোচনা
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ০৮:৪৫ভারতের বিহার রাজ্যের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, বিজেপি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করছে। যাঁরাই বিজেপির বিরুদ্ধে যাচ্ছে, তাঁদের বিরুদ্ধেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, ইডি লেলিয়ে দেওয়া হচ্ছে! বিজেপির ওই প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে একজোট হওয়া উচিত।