-
‘আমার সাফল্যের জন্য রেডিও তেহরানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ’
সেপ্টেম্বর ১৩, ২০২২ ০৫:৫৮‘রেডিও তেহরান’ নামটির সঙ্গে পরিচিত খুব ছোটো থেকেই। আব্বুর মুখে প্রথম শুনেছিলাম নামটি। তখন প্রাইমারি স্কুলে পড়ি। যতটা মনে পড়ে আব্বু মাগরিবের নামাজ শেষ করে বইপত্র নিয়ে বসতেন, পাশে থাকতো রেডিও। নির্দিষ্ট সময়ে সময়ে বেজে উঠতো রেডিওটি। যথারীতি মা আমাকে নিয়ে পড়াতে বসতেন। পড়াশোনার পাশাপাশি আমার খেয়াল থাকতো আব্বুর রেডিওতে।
-
‘পার্সটুডে’র পরতে পরতে ছড়িয়ে রয়েছে বৈচিত্র্যপূর্ণ তথ্যে ভরপুর এক জগৎ’
জুলাই ০৯, ২০২২ ০৬:৪৬প্রিয় রেডিও তেহরান, বাংলার সবুজ বনানী আর পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের পার্সটুডে ওয়েব পেইজের বিভিন্ন কনটেন্ট উপভোগ করছিলাম। এমন সুন্দর ওয়েব ডিজাইন আর পরতে পরতে ছড়িয়ে রয়েছে নানা রঙের, নানা বৈচিত্রের তথ্যে ভরপুর এক জগৎ।
-
‘রেডিও তেহরান বাংলা ৪০ বছরের সমৃদ্ধ একটি শ্রোতাবান্ধব প্রতিষ্ঠান’
এপ্রিল ১৯, ২০২২ ২১:০৬অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই রেডিও তেহরানের দুই বাংলা, আসাম ও ত্রিপুরা এবং বিশ্বের নানা প্রান্তের অগণিত শ্রোতাবন্ধুকে। অভিনন্দন আর প্রাণঢালা শুভেচ্ছা তেহরানে অবস্থানরত সাংবাদিক ও সকল কলাকুশলীদেরকে। সত্যিই ভাবতে ভালো লাগে যে, প্রিয় বেতারকেন্দ্র রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ৪০ বছর পূর্ণ করল।
-
রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আইআরআইবি বিশ্বকার্যক্রমের প্রধানের বাণী
এপ্রিল ১৭, ২০২২ ১০:২৪রেডিও তেহরান বাংলা'র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্বকার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি একটি বাণী দিয়েছেন। তাঁর মূল্যবান বাণীটি পার্সটুডে ডটকম'র পাঠকদের জন্য উপস্থাপন করা হল:
-
রেডিও তেহরানের নীতি-আদর্শই কাজের অনুপ্রেরণা
এপ্রিল ১৬, ২০২২ ২০:০১ড. সোহেল আহম্মেদ: ৪০ বছর পূর্ণ হলো রেডিও তেহরানের। এটি ন্যায়কামী সবার জন্য আনন্দের। পরিপক্বতা, আধুনিকতার ছোঁয়া ও নান্দনিকতায় রেডিও তেহরান এখন এক অনন্য গণমাধ্যম। প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত যারাই এই গণমাধ্যমের সঙ্গে ছিলেন এবং এখনও যারা আছেন তাদের সবার প্রতি রইল অন্তহীন ভালোবাসা ও শুভেচ্ছা।
-
‘রেডিও তেহরান : পাশ্চাত্য মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে এক সাহসী সংবাদমাধ্যম’
এপ্রিল ০১, ২০২২ ০৮:৫৩প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। পাশ্চাত্য মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে রেডিও তেহরান সাহসী এক সংবাদমাধ্যম। বিশ্বের মানুষ যখন সঠিক ও নিরপেক্ষ খবর খবরের প্রত্যাশায় উদগ্রীব, রেডিও তেহরান তখন তাদেরকে আশ্বস্ত করছে। এটিই রেডিও তেহরানের মাহাত্ম্য।
-
‘পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক, আপনার-আমার’
মার্চ ১১, ২০২২ ০৯:১৩আসসালামু আলাইকুম, আশা করি রেডিও তেহরান বাংলা বিভাগের সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান বাংলা বিভাগের সৌজন্যে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন ইরানের নানা বিষয় সম্বন্ধে জানতে পারছি; সেই সাথে জানতে পারছি, কুরআন ও সুন্নাহ’র আলোকে দ্বীন ইসলামের নানাবিধ আলোচনা।
-
'পশ্চিমা মিডিয়ার অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দিয়ে যাচ্ছে রেডিও তেহরান'
মার্চ ০৫, ২০২২ ০৮:১৫প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানে চিঠি লিখতে বসলে প্রায়ই ঠিক করে উঠতে পারি না কোন বিষয়টা নিয়ে লিখব। কেননা প্রতিদিন এক ঘণ্টার অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা ছাড়াও প্রচারিত হয় দুটি করে সাপ্তাহিক অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানই সেরা, প্রতিটি অনুষ্ঠানই তথ্যবহুল, প্রতিটি অনুষ্ঠানই শিক্ষামূলক।
-
আমার অনুভূতিতে রেডিও তেহরান
মার্চ ০১, ২০২২ ১৩:৫২সালামুন আলাইকুম। আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ’র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের জন্যে রইল শিমুল- পলাশের একরাশ শুভেচ্ছা।
-
‘পার্সটুডে ডটকমে শ্রোতাদের মতামত সম্বলিত চিঠি প্রকাশ উৎসাহব্যঞ্জক উদ্যোগ’
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ০৯:২০প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের প্রকৃতিতে এখন বইছে বসন্তের হাওয়া। শীতের জরাজীর্ণতাকে কাটিয়ে প্রকৃতিতে বসন্তের আমেজ বিরাজ করছে।