-
অস্ট্রিয়ায় পাক দূতাবাসের সেনা সদস্য নিখোঁজ: 'শত্রুদের হাতিয়ারে পরিণত?'
জানুয়ারি ২৪, ২০১৮ ১৩:১১অস্ট্রিয়ায় পাকিস্তান দূতাবাসের এক সেনা সদস্য দেশটির জন্য গুরুত্বপূর্ণ নথিপত্রসহ নিখোঁজ হয়ে গেছেন। এ সেনা সদস্যকে পাঁচ মাস আগে অস্ট্রিয়ার দূতাবাসের কারণিক পদে নিয়োগ দেয়া হয়েছিল।
-
‘তালেবান নেতাদের দ্রুত গ্রেফতার অথবা বহিষ্কার করুন’
জানুয়ারি ২৩, ২০১৮ ১৭:১৪আফগান তালেবান নেতাদের দ্রুত গ্রেফতার অথবা বহিষ্কার করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। এছাড়া, তালেবান নেতারা যাতে পাকিস্তানের ভূমি ব্যবহার করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসলামাবাদকে।
-
সন্ত্রাসবাদ-বিরোধী সবচেয়ে বড় লড়াই করছে পাকিস্তান: আব্বাসি
জানুয়ারি ২৩, ২০১৮ ১০:১৬পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, তার দেশ বিশ্বে সন্ত্রাসবাদ-বিরোধী সবচেয়ে বড় লড়াই করছে। তিনি বলেন, তার দেশের ওপর যেকোনো রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা হিতে বিপরীত হবে। এ ধরনের নিষেধাজ্ঞা তার দেশে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইকেও ক্ষতিগ্রস্ত করবে।
-
উন্নয়নশীল দেশের সূচকে চীন ও পাকিস্তানের নিচে রয়েছে ভারত
জানুয়ারি ২২, ২০১৮ ১২:৩৬উন্নয়নশীল দেশের সূচকে ভারতের অবস্থান চীন এবং পাকিস্তানের অনেক নিচে রয়েছে। আজ(সোমবার) প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ডব্লিউইএফের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স বা সমেত উন্নয়ন সংক্রান্ত সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে। দাভোসে বাৎসরিক সম্মেলন শুরুর প্রাক্কালে প্রকাশ করা হলো এ সূচক ।
-
পাকিস্তানও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে; টার্গেট ভারত
জানুয়ারি ১৯, ২০১৮ ১৭:৫০পাকিস্তান আবারও কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে বলে ঘোষণা করেছে।
-
ইরান ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার: চুক্তি সই
জানুয়ারি ১৮, ২০১৮ ১৫:০৪ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এবং পাকিস্তানের প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রী রানা তানভির তেহরানে একটি সহযোগিতা চুক্তিতে সই করেছেন।
-
সার্ক সম্মেলন বানচালে বাংলাদেশ জড়িত: পাক পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৮, ২০১৮ ১৩:২৪পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ তার ভাষায় বলেছেন, পাকিস্তানে যে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল তা বানচালে বাংলাদেশ জড়িত ছিল। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে জাতীয় সংসদে আজ (বৃহস্পতিবার) এক প্রশ্নের জবাবে খাজা আসিফ একথা বলেছেন। পাকিস্তান রেডিওর বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
-
ইসরাইল-মার্কিন সম্পর্ক উম্মাহর জন্য বিরাট হুমকি: পাক সিনেট চেয়ারম্যান
জানুয়ারি ১৮, ২০১৮ ০৯:৩৩পাকিস্তানের সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার মধ্যে বেড়ে চলা সম্পর্ক মুসলিম উম্মাহর জন্য বিরাট হুমকি। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলনে গতকাল (বুধবার) তিনি একথা বলেছেন।
-
জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোশ করব না: পাক পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৭, ২০১৮ ১৬:২২পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, জাতীয় স্বার্থের প্রশ্নে তার সরকার কোনো অবস্থাতেই কারো সঙ্গে আপোশ করবে না।
-
আত্মঘাতী বোমা হামলা হারাম: পাকিস্তানি আলেমদের ফতোয়া
জানুয়ারি ১৭, ২০১৮ ০০:০৫পাকিস্তানের ১৮০০ আলেম আত্মঘাতী বোমা হামলাকে হারাম বলে ফতোয়া দিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত কয়েকটি সন্ত্রাসী সংগঠনের তৎপরতায় পাকিস্তান যখন সহিংতার কবলে পড়ে রয়েছে তখন এই ফতোয়া দিলেন দেশটির আলেমরা।